ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিসিবির পরিচালক থেকে পদত্যাগ করলেন মীর সীমান্ত ১৪ লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য সরকারের: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর কোনো উপায় নেই: ট্রাম্প নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দেয়া হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘ইসরাইলের শাসনব্যবস্থার দিন ফুরিয়ে আসছে’ ইউরোপ-আমেরিকার দেশগুলোতে বাংলাদেশি খাদ্যদ্রব্য রফতানি হচ্ছে : বাণিজ্যমন্ত্রী প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে: খাদ্য প্রতিমন্ত্রী প্রাথমিকের ১ কোটির বেশি শিক্ষার্থীকে ইউনিফর্ম-জুতা-ব্যাগ দেবে সরকার:ববি হাজ্জাজ

রোহিঙ্গা গণহত্যা বন্ধ করো: সৌদি আরব

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা বন্ধ করতে বলল সৌদি আরব। তাদের ওপর চলমান বর্বরতা বন্ধ এবং কোনো ধরনের বৈষম্য কিংবা বর্ণের ভিত্তিতে শ্রেণিকরণ না করে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার অংশ হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের শীর্ষ কর্তারা।

স্থানীয় সময় মঙ্গলবার মন্ত্রিপরিষদের এক বৈঠকে এ আহ্বান জানানো হয়। জেদ্দার আল সালাম প্রাসাদে সাপ্তাহিক ওই অধিবেশনে সভাপতিত্ব করেন সৌদি বাদশাহ এবং দুই পবিত্র মসজিদ মক্কা মুকাররমা ও মসজিদে নববির জিম্মাদার সালমান বিন আবদুলআজিজ আল সৌদ।

বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্যরা রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা, তাদের ওপর বর্বরোচিত হামলা এবং গণহত্যার তীব্র নিন্দা জানান। তাঁরা বলেন, এ ধরনের অপরাধ ও তাণ্ডবের মাধ্যমে বহু গ্রাম ও বাড়ি ধ্বংস করে দেওয়া মুসলিম সংখ্যালঘুদের ওপর বর্বরতম ও রক্তক্ষয়ী সন্ত্রাসের নমুনা।

মন্ত্রিপরিষদ জানায়, জাতিসংঘের মানবাধিকার পরিষদসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা মুসলিমদের বিষয়টি তুলে ধরেছে সৌদি আরব। দেশটির পক্ষ থেকে স্বাস্থ্য ও শিক্ষা খাতে রোহিঙ্গা মুসলিমদের পাঁচ কোটি ডলার সাহায্য দেওয়া হয়েছে। এ ছাড়া ১৯৪৮ সালে মিয়ানমার স্বাধীনতার পর থেকেই রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে দেশটি।

বৈঠকের বিষয়ে সংস্কৃতি ও তথ্যমন্ত্রী আওয়াদ আল-আওয়াদ সৌদি প্রেস এজেন্সিকে (এসপিএ) বলেন, গত কয়েক দিনে বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে মন্ত্রিপরিষদ। তিনি বলেন, সৌদি আরব যেকোনো সন্ত্রাসের নিন্দা জানায় এবং আক্রান্ত দেশগুলোর পাশে থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকঢোল বাজিয়ে শতবর্ষীর লাশ দাফনের চেষ্টা, তোপের মুখে ক্ষমা প্রার্থনা

রোহিঙ্গা গণহত্যা বন্ধ করো: সৌদি আরব

আপডেট সময় ০৪:৩৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭