ঢাকা ০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তালেবানের কাবুল দখল নিয়ে যা বলল ইরান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের সম্ভাব্য পতন নিয়ে ইরান কোনো মন্তব্য করবে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদে এ তথ্য জানিয়েছেন।

ইরান এমন এক সময় এ মন্তব্য করল যখন বিভিন্ন মহল তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করবে বলে আশঙ্কা করছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জানিয়েছে, আগামী সেপ্টেম্বরের মধ্যে সেনা প্রত্যাহার করা হলে তালেবান ৬ থেকে ১২ মাসের মধ্যে আফগানিস্তানের ক্ষমতা দখল করবে।

তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদে বলেছেন, তালেবানের কাছে সম্ভাব্য কাবুল পতন নিয়ে আফগানিস্তান কোনো মন্তব্য কিংবা ভবিষ্যদ্বাণী করবে না। আমাদের কাছে আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন, দেশটির আঞ্চলিক অখণ্ডতা রক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ।

এর আগে বিদ্রোহী গোষ্ঠী তালেবানের হাতে সমগ্র আফগানিস্তানের পতন নিয়ে কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের, তালেবান জোর করে আফগানিস্তানের ক্ষমতা দখল করলে পাকিস্তান কী করবে-এমন প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, তালেবানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া ছাড়া আমরা সবই করব। আমাদের দেশের সব পক্ষই এই সিদ্ধান্তে একমত।

ইমরান খান বলেন, পূর্বে আফগানিস্তানের সঙ্গে আমাদের সীমান্ত খোলা ছিল। কিন্তু ইতোমধ্যে আমরা ৯০ শতাংশ সীমান্তে বেড়া দিয়েছি। তালেবান ক্ষমতা দখল করলে আমরা সীমান্ত বন্ধ করে দেব।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তালেবান আফগানিস্তানের একটি অংশ। তারা সমগ্র আফগানিস্তানের প্রতিনিধিত্ব করে না। তবে দেশটির সঙ্কট সমাধানে তালেবানকে প্রয়োজন।

ইরান গভীরভাবে আফগানিস্তানের অবস্থা পর্যবেক্ষণ করছে জানিয়ে সাইদ খতিবজাদে বলেন, ঊর্ধ্বতন নিরাপত্তা কর্তৃপক্ষ এবং রাজনৈতিক পর্যায়ে ইরান আফগানিস্তানের সকল গোষ্ঠীর সঙ্গে আলোচনা করছে।

আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সকল বিদেশি সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার পর আফগানিস্তানের বিভিন্ন এলাকা দখল নিয়ে সরকারি বাহিনী এবং তালেবানের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘ বলছে, আফগানিস্তানের চার শতাধিক জেলার মধ্যে ৮০টির অধিক জেলা দখল করে নিয়েছে তালেবান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তালেবানের কাবুল দখল নিয়ে যা বলল ইরান

আপডেট সময় ০৬:০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১