ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

আমদানি হচ্ছে সাড়ে ৩৩ লাখ এমএমবিটিইউ এলএনজি

আকাশ জাতীয় ডেস্ক:

আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানির উদ্যোগ নিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জির কাছ থেকে ১৭তম চালানে ৪৪৮ কোটি ১৬ লাখ ৮২ হাজার টাকায় এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়।

ভার্চ্যুয়াল এ সভায় অংশ নেন কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে কয়েকটি পুরোনো প্রকল্পের ভেরিয়েশনসহ মোট ১৬টি প্রস্তাব পাস হয়েছে।

অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- সরাসারি ক্রয় পদ্ধতিতে ৯৬ কোটি ৯৯ লাখ ৯৫ হাজার টাকায় বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের কাছ থেকে ৭টি বোলার্ড পুল টাগবোট ক্রয়।

সেকেন্ডারি এডুকেশন সেক্টসর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম বা সেসিপ প্রকল্পের আওতায় ১৭ কোটি ৪২ লাখ ৩৯ হাজার ২২৪ টাকায় নাহিদ অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রিন্টিংয়ের কাছ থেকে শিক্ষা সরঞ্জাম ক্রয়।

এছাড়া গণপূর্ত অধিদপ্তরের অধীনে ঢাকার আজিমপুরে সরকারি কলোনিতে ছয়টি বহুতল ভবন নির্মাণের ছয়টি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। ২০ তলা এসব ভবনে থাকবে ১৫০০ বর্গফুটের ১৫২টি ফ্ল্যাট থাকবে।

এসব ভবনের মধ্যে ১৪৩ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৩৪৪ টাকায় বঙ্গবিল্ডার্স একটি, ১৪৬ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১৭২ টাকায় আরেকটি ভবন, ১৬৭ কোটি ৯৭ লাখ ৩৭ হাজার ১৮৯ টাকায় নুরানি কনস্ট্রাকশন একটি এবং ১৬৫ কোটি ৪১ লাখ ২৪ হাজার ৭৯৯ টাকায় কনস্ট্রাকশন আরেকটি ভবন নির্মাণ করবে।

এছাড়া ওয়াহিদ কনস্ট্রাকশন ১৬২ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার ৩৬৬ টাকায় এবং ১৫৬ কোটি ৮৪ লাখ ৯৭ হাজার ৬৬ টাকায় দুইটি ভবন নির্মাণ করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আমদানি হচ্ছে সাড়ে ৩৩ লাখ এমএমবিটিইউ এলএনজি

আপডেট সময় ০৬:৫৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১