ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার ভারত-আমেরিকার আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প মেট্রোরেলসহ গণপরিবহনে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জাপান মিরপুর কলেজের দেয়াল ধসে নিহত ২, আহত ৬ বাথরুমজুড়ে ছোপ ছোপ রক্ত, রশি দিয়ে হাত-পা বাঁধা গৃহবধূর লাশ উদ্ধার ট্রাম্পের স্ত্রীকে বিষ প্রয়োগে হত্যার পরিকল্পনা, নিশানায় ছেলেও

মিয়ানমারকে সমর্থনের কথা জাতিসংঘ মহাসচিবকে জানাল চীন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের প্রতি সমর্থনের কথা জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেছেন, জাতীয় স্থিতিশীলতায় মিয়ানমারের চেষ্টার বিষয়টি বুঝতে পারে চীন এবং এ প্রচেষ্টায় সমর্থন রয়েছে চীনের। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি এ কথা জানানো হয়।

এর আগেও চীন তার অবস্থান পরিষ্কার করে রোহিঙ্গা ইস্যুতে। জানিয়ে দেয়, রাখাইনে মিয়ানমার সরকার শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে যে তৎপরতা চালাচ্ছে তাতে চীনের সমর্থন রয়েছে। আর এবার সরাসরি জাতিসংঘ মহাসচিবকে সেই কথা জানিয়ে দেয়া হলো।

তবে বিবৃতিতে বলা হয়, যারা বাংলাদেশে গেছে তাদের জন্য চীনের সহমর্মিতা রয়েছে এবং চীন তাদের জন্য ত্রাণ পাঠাবে।

এর আগে রাখাইনে নৃশংসতার প্রতিবাদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা ইস্যু উত্থাপনের দাবি জোরালে হলে মিয়ানমার চীন ও রাশিয়ার সঙ্গে যোগাযোগ শুরু করে।নিরাপত্তা পরিষদের এই সদস্যদের মিয়ানমার বোঝানোর চেষ্টা করে, যাতে জাতিসংঘে মিয়ানমারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়ার চেষ্টা হলে তাতে তারা বাধা দেয়।

নিরাপত্তা পরিষদে শক্তিধর অবস্থানে রয়েছে চীন ও রাশিয়া। তারা কোনো একটি প্রস্তাবে ভেটো দিলেই তা আর আলোর মুখ দেখার সম্ভাবনা ক্ষীণ। তাই এ দুটি দেশকে হাতে নেয়ার চেষ্টা চালায় মিয়ানমার। এ ছাড়া এ দুটি দেশ মিয়ানমারে বড় অংকের অস্ত্র বিক্রি করে। ফলে তাদেরও এক্ষেত্রে স্বার্থ আছে। দৃশ্যত মিয়ানমারের সেই চেষ্টা কাজে লেগেছে। যার প্রতিফলন দেখা যাচ্ছে মিয়ানমার ইস্যুতে চীনের সর্বশেষ এই বিবৃতিতে।

গত ২৫ আগস্ট থেকে রাখাইনে সহিংসতার পর চার লাখ ১০ হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে চলে এসেছেন। তাদের ওপর যে নির্যাতন চালানো হয়েছে জাতিসংঘ তাকে জাতিনিধন বলে অভিহিত করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার

মিয়ানমারকে সমর্থনের কথা জাতিসংঘ মহাসচিবকে জানাল চীন

আপডেট সময় ০২:৫০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭