ঢাকা ১১:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এইচএসসির ফি নির্ধারণ, ফরমপূরণ শুরু ২৯ জুন

আকাশ জাতীয় ডেস্ক:

চলতি শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য ফরমপূরণ কার্যক্রম শুরু হচ্ছে ২৯ জুন থেকে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ কার্যক্রম চলবে অনলাইনে। ফরমপূরণের শেষ তারিখ ১১ জুলাই।

শুক্রবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ এ তথ্য জানিয়েছেন।

ঢাকা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ বছর মাধ্যমিকের ফরম পূরণে বিজ্ঞান শাখার ক্ষেত্রে ফি নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৫০০ টাকা। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য এক হাজার ৯৪০ টাকা। চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে কোনো নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তাই এ সংক্রান্ত কোনো ফি’ও নেয়া যাবে না। এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কলেজের ফরম পূরণ প্যানেল বন্ধকরাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তবে, এখনো পরীক্ষা আয়োজনের চূড়ান্ত ঘোষণা দিতে পারেনি সরকার। শিক্ষামন্ত্রী সম্প্রতি বলেছেন, এ বিষয়ে দ্রুত একটি সিদ্ধান্ত নিতে চান তারা।

কোভিড-১৯ (করোনাভাইরাস) মহামারির কারণে ২০২০ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ফলে শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল বিবেচনায় উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করা হয়। পরীক্ষা না হওয়ায় ফি’র একটা অংশ শিক্ষার্থীদের ফেরত দেয়া হয়। এ বছর ৮৪ দিনের পাঠ পরিকল্পনার ভিত্তিতে পরীক্ষা নেয়ার পরিকল্পনা রয়েছে।

২০১৯ সালের শেষ দিকে চীনের উহান প্রদেশ থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কোভিড-১৯ ভাইরাসটি বাংলাদেশে প্রথম শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। সংক্রমণ রোধে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দফায় দফায় বাড়িয়ে আগামী ৩০ জুন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। বর্তমানে করোনার সংক্রমণ আবার বাড়তে থাকায় এ ছুটি আরও বাড়ানো হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

এইচএসসির ফি নির্ধারণ, ফরমপূরণ শুরু ২৯ জুন

আপডেট সময় ০৫:২৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১