ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

জিপি অ্যাকসেলেরেটর আয়োজনে তিনটি স্টার্টআপের সঙ্গে গ্রামীণফোন

আকাশ আইসিটি ডেস্ক :

দেশের স্টার্টআপ ইকোসিস্টেম তৈরির ক্ষেত্রে অগ্রণী তিন প্রতিষ্ঠান বেটারস্টোরিজ লিমিটেড, লাইটক্যাসেল পার্টনারস ও আপস্কিলের সঙ্গে এক চুক্তি সই করেছে ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন।

সোমবার (২২ জুন) জিপি হাউজে পার্টনারশিপ নিয়ে এ চুক্তি সই হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, জিপি অ্যাকসেলেরেটর ৩.০ সফলভাবে সম্পন্ন করতে গ্রামীণফোনের সঙ্গে যুক্ত হয়েছে এ তিনটি স্টার্টআপ। এই সময়ের মধ্যে দেশের সেরা স্টার্টআপগুলোকে খুঁজে বের করা হবে এবং দেশের স্টার্টআপ ইকোসিস্টেমের শক্তিশালী ভিত্তি তৈরিতে স্টার্টআপগুলোকে বিনিয়োগ পেতে সহায়তা করা হবে। পাশাপাশি এদেরকে বাজার পরিসর বিস্তৃতি এবং দেশের বাইরের ব্যবসায়িক নেটওয়ার্ক কার্যক্রম সম্প্রসারণেও সাহায্য করা হবে। জাতীয় আউটরিচ প্রোগ্রাম ও ডিজাইন থিংকিং বুট ক্যাম্পের মাধ্যমে স্টার্টআপগুলোকে খুঁজে বের করা হবে। তিনটি স্টার্টআপের এ কনসোর্টিয়াম মূলত কোভিডের ফলে উদ্ভূত ‘গ্লোবাল-ফার্স্ট’ বাংলাদেশি স্টার্টআপগুলোকে এগিয়ে নিতে নতুন আঙ্গিকে কাজ করে যাবে।

গ্রামীণফোনের উদ্ভাবন এবং ডিজিটাল রূপান্তরের লক্ষ্যের ক্ষেত্রে শুরুতেই রয়েছে জিপি অ্যাকসেলেরেটর। ২০১৫ সালে যাত্রা শুরুর পর থেকে, জিপি অ্যাকসেলেরেটর সেবা.এক্সওয়াইজেড, বাড়িকই, ডাক্তারকই, ঢাকাকাস্ট এবং ক্র্যামস্ট্যাক-সহ ৪৪টি স্টার্টআপের প্রবৃদ্ধিতে সহায়তা করেছে। নতুন করে ডিজাইন করা প্রোগ্রামটি স্টার্টআপগুলোকে গ্রামীণফোনের ডিস্ট্রিবিউশন চ্যানেল, প্রোগ্রাম চলাকালীন প্রতি মাসে দশ গুণ প্রবৃদ্ধির চেষ্টা এবং প্রতিভা যুক্ত করা ও আঞ্চলিক বাজার অধিগ্রহণের গতি বাড়ানোর জন্য উল্লেখযোগ্য হারে মূলধন বৃদ্ধিসহ নানা সুবিধা পেতে সহায়তা করবে।

গ্রামীণফোনের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির চিফ প্রকিউরমেন্ট অফিসার আবুল কাসেম মহিউদ্দিন আল-আমিন এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার কাজী মাহবুব হাসান এবং হেড অব ইনোভেশন ফারহানা ইসলাম।

অন্যদিকে, কনসোর্টিয়ামের পক্ষ থেকে স্বাক্ষর করেন আপস্কিলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোস্তাফিজুর রহমান খান। অনুষ্ঠানে কনসোর্টিয়ামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বেটারস্টোরিজ লিমিটেডের চিফ স্টোরিটেলার মিনহাজ আনোয়ার এবং লাইটক্যাসেল পার্টনারসেরসহ প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর ইভদাদ আহমেদ খান মজলিস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

জিপি অ্যাকসেলেরেটর আয়োজনে তিনটি স্টার্টআপের সঙ্গে গ্রামীণফোন

আপডেট সময় ১০:১৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১