ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

বন্ধ থাকা সত্ত্বেও পরিবহন-আবাসন ফি, আলোচনা করে সিদ্ধান্ত

আকাশ জাতীয় ডেস্ক: 

গেল বছর দেশে করোনা রোগী শনাক্তের পর থেকে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। লকডাউন, সীমিত লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে সবকিছু খোলা হলেও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, পরিবহন সবই বন্ধ রয়েছে।

কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের ভর্তিতে এসব ফিও গুনতে হচ্ছে শিক্ষার্থীদের। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষার্থীরা জানান, বিভিন্ন বর্ষের ভর্তিতে ১ হাজার ৮০ টাকা পরিবহন ফি, হল অনুযায়ী ৩০০ থেকে ৬০০ টাকা সিট ভাড়া, উন্নয়ন ফি, হল ইউনিয়ন ফি, গ্রন্থাগার ফিসহ বিভিন্ন চার্জ নেওয়া হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে। সব মিলিয়ে মানবিক বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে সর্বমোট নেওয়া হচ্ছে ৩ হাজার ৭১৫ টাকা, বিজ্ঞান বিভাগ থেকে ৪ হাজার ২৮৫ টাকা ও বাণিজ্য বিভাগ থেকে নেওয়া হচ্ছে ৪ হাজার ৮৫ টাকা।

বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ শাহরিয়ার বলেন, কেউ কী পণ্য না নিয়ে কখনো টাকা দেয়? বা সেবা না দিয়ে কেউ কী ফি নেয়? সুতরাং হল ও পরিবহনসহ পুরো ক্যাম্পাস বন্ধ থাকা সত্ত্বেও এসবের ফি নেওয়া অযৌক্তিক।

শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও এসব ফি মওকুফ করার জোর দাবি জানাচ্ছেন।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. ফাহিম খান। তিনি বলেন, প্রশাসন ফি নিয়ে অমানবিক কাজ করেছে। আমি এর প্রতিবাদ জানাই এবং জানাবো। দ্রুত সময়ের মধ্যে টাকা ফেরত দিতে হবে।

প্রশাসন সংশ্লিষ্টরা বলছেন, এসব ফি দীর্ঘদিন ধরে নেওয়া হচ্ছে। হঠাৎ করে মওকুফ বা বাদ দেওয়া হলে সব বিষয় পর্যালোচনায় নিতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বিষয়টি ফাইন্যান্স কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

বন্ধ থাকা সত্ত্বেও পরিবহন-আবাসন ফি, আলোচনা করে সিদ্ধান্ত

আপডেট সময় ১২:৫৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১