ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লিভ টু আপিলের শুনানি, আসলাম চৌধুরীর জামিন স্থগিত

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরীকে রাজধানীর কোতোয়ালি ও শাহবাগ থানার দায়ের করা নাশকতার দুই মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত রেখেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে আজ রবিবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আসলামের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

ওই দুই মামলায় গত ৩০ মে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ তাকে জামিন দেন।

এ জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ৬ জুন আসলাম চৌধুরীকে হাইকোর্টে দেওয়া জামিন ২০ জুন পর্যন্ত স্থগিত করে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে বলা হয়েছিলো। সেই আবেদনের শুনানি করে জামিন স্থগিত রাখা হয়। ২০১৩ সালে নাশকতার এই দুই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছিলো আসলাম চৌধুরীকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লিভ টু আপিলের শুনানি, আসলাম চৌধুরীর জামিন স্থগিত

আপডেট সময় ০১:৩৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১