ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

চাকরিদাতারা সন্তুষ্ট থাকে সেভাবে শিক্ষার্থীদের তৈরি করতে হবে

আকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষার্থীদের পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে দ্রুত খাপ খাওয়ানোর যোগ্যতা অর্জনের তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেছেন, শিক্ষা এবং দক্ষতার মানে শিক্ষার্থীদের পাশাপাশি চাকুরিদাতারাও যেন সন্তুষ্ট থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে, সেভাবে শিক্ষার্থীদের তৈরি করতে হবে।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ‘ইন্সটিটিউট অব কোয়ালিটি অ্যাসুরেন্স সেল’ (আইকিউএসি) আয়োজিত ‘উচ্চশিক্ষায় শিক্ষার্থীর সন্তুষ্টি’ বিষয়ে এক আন্তর্জাতিক সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শনিবার (১৯ জুন) অনলাইন প্ল্যাটফর্ম জুমে এ সিম্পোজিয়ামের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, বর্তমানে প্রযুক্তির পাশাপাশি অনেক চিন্তা-চেতনা ধ্যান-ধারনাও দ্রুত পরিবর্তিত হচ্ছে। এমনকি চার-পাঁচ বছরের ভেতরে আমূল পরিবর্তন ঘটছে। আমাদের শিক্ষার্থীরা যেন এসব পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারে সেভাবে তৈরি থাকতে হবে। শিক্ষা এবং দক্ষতার মানে শিক্ষার্থীদের পাশাপাশি চাকুরিদাতাও যেন সন্তুষ্ট থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. জিয়াউলহক মামুন।

সিম্পোজিয়ামে বিভিন্ন দেশের বিখ্যাত প্রফেসরসহ কয়েকশ শিক্ষক এবং গবেষকরা অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

চাকরিদাতারা সন্তুষ্ট থাকে সেভাবে শিক্ষার্থীদের তৈরি করতে হবে

আপডেট সময় ০৬:০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১