ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রধানমন্ত্রী-দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালো ত্ব-হার পরিবার

আকাশ জাতীয় ডেস্ক:

আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে নিরাপদে পরিবারের কাছে হস্তান্তর করায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন আবু ত্ব-হার মামা আমিনুল ইসলাম।

শুক্রবার (১৮ জুন) রাত পৌনে বারোটার দিকে রংপুর আদালত চত্বরে সাংবাদিকদের সামনে অনুভূতি প্রকাশ করতে গিয়ে এ কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, আলহামদুলিল্লাহ আমরা তাকে ফিরে পেয়েছি। এজন্য মহান আল্লাহ তায়ালার কাছে শোকরিয়া জানাই। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীরকে ধন্যবাদ জানাচ্ছি। ত্ব-হার নিখোঁজের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে তার খোঁজ নেওয়ার কথা তিনি জানিয়েছিলেন। এই সময়ের মধ্যেই তাকে আমরা পেয়েছি।

তিনি আরও বলেন, আমি দেশবাসীর কাছে চিরকৃতজ্ঞ যে সবাই এত ভালোবাসা দেখিয়েছেন। তার বিষয়ে সবাই দোয়া করেছেন। খোঁজ-খবর নিয়ে এবং আমাদের পাশে থেকেছেন। আপনাদের সবার মঙ্গল হোক।

এসময় সবার কাছে আবু ত্ব-হার জন্য দোয়া কামনা করেন তিনি।

আবু ত্ব-হার মামা আমিনুল ইসলাম বলেন, আদালত থেকে পরিবারের অভিভাবক হিসেবে আমাদের ডেকে পাঠানো হয়েছিল। আমি ও আবু ত্ব-হার মা অভিভাবক হিসেবে এসেছি। আমাদের জিম্মায় তাকে হস্তান্তর করেছে পুলিশ।

এর আগে রাত সাড়ে ৯টার দিকে রংপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম হাফিজুর রহমানের আদালতে নেওয়া হয় তাদের। যেহেতু থানায় জিডি করা হয়েছিল তাই আদালতে ১৬৪ ধারায় তাদের জবানবন্দি নেন বিচারক।

পরে আবু ত্ব-হাকে তার মা ও মামা আমিনুল ইসলামের জিম্মায় হস্তান্তর করা হয়।

এর আগে দুপুরে জুমার নামাজের সময় নিখোঁজ হওয়ার আটদিন পর রংপুরের চারতলা মোড়ে শ্বশুরবাড়িতে ফিরে আসেন আদনান। সেখান থেকে বিকেল ৩টার দিকে মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ তাকে হেফাজতে নিয়ে প্রথমে কোতোয়ালি থানায় ও পরে গোয়েন্দা কার্যালয়ে নেয়।

পরে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে বিকেলে সংবাদ সম্মেলনে আদনান ব্যক্তিগত কারণে আত্মগোপন করেছিলেন বলে জানায় ডিবি পুলিশ। রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন সংবাদ সম্মেলনে বলেন, ব্যক্তিগত কারণে আদনান, তার দুই সঙ্গী ও ড্রাইভার আত্মগোপনে ছিলেন।

গাইবান্ধায় তার বন্ধু সিয়ামের বাড়িতে এতদিন অবস্থান করছিলেন। যেহেতু ব্যক্তিগত বিষয় তাই সেটি প্রকাশ্যে আনছি না আমরা। তবে এর পিছনে কোনো অপরাধ নেই বলে আদনান পুলিশকে জানিয়েছেন।

তিনি বলেন, নিখোঁজের দিনই তিনি ঢাকা থেকে গাইবান্ধায় আসেন। বাকি তিনজনকে বুঝিয়ে, অনুরোধ করে ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা আত্মগোপনে ছিলেন। চারজনই এতদিন একসঙ্গে ছিলেন।

ব্যক্তিগত কারণটা কী- এ প্রশ্নের জবাবে আবু মারুফ হোসেন বলেন, যার যেটা ব্যক্তিগত বিষয় সেটা এভাবে প্রকাশ করতে পারি না। সেটা একান্ত তার ব্যক্তিগত। তার বউ যে মুক্তিপণের কথা বলেছেন সেটাও কোনো ফ্রড করেছে। এ বিষয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করেছে।

এর আগে গত আটদিন ধরে চার সঙ্গীসহ নিখোঁজ ছিলেন আদনান ত্ব-হা। এ নিয়ে দেশব্যাপী তুমুল আলোচনা-সমালোচনার পর আজ তার খোঁজ মেলে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রধানমন্ত্রী-দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালো ত্ব-হার পরিবার

আপডেট সময় ১২:৩৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১