ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রংপুর ডিবি কার্যালয়ে ত্ব-হা আদনান

আকাশ জাতীয় ডেস্ক:

নিখোঁজের নয় দিন পর উদ্ধার হওয়া আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানকে রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বিকালে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে বেলা পৌনে তিনটার দিকে ত্ব-হাকে রংপুরের বাসা থেকে রংপুর নগরীর কোতোয়ালি থানায় নেয়া হয়। এরপর নেয়া হয় ডিবি কার্যালয়ে।

রংপুর কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

রংপুরে ওয়াজ মাহফিল শেষে ঢাকার যাওয়ার পথে আবু ত্ব-হাসহ চারজন নিখোঁজ হন বলে অভিযোগ ছিল। আবু ত্ব-হার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছিল, ঢাকার গাবতলী থেকে তারা নিখোঁজ হন। আবু ত্ব-হার সঙ্গে নিখোঁজ হয়েছিলেন আরও তিন জন। এক সপ্তাহেরও বেশি সময় ধরে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না।

আবু ত্ব-হার সঙ্গে আরও যারা নিখোঁজ হয়েছিলেন তারা হলেন- আব্দুল মুকিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজ।

তরুণ এই ইসলামি বক্তার নিখোঁজ হওয়ার পরপরই তোড়পাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। তার সন্ধান চেয়ে হ্যাশট্যাগ ব্যবহার করেন তার ভক্ত ও সমর্থকরা। ত্ব-হা’র নিখোঁজের বিষয়টি শোনার পর সরকারও গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছে ও ক্লু উদ্ধারের চেষ্টা করছে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিখোঁজের নয় দিন পর শুক্রবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে তাকে উদ্ধার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রংপুর ডিবি কার্যালয়ে ত্ব-হা আদনান

আপডেট সময় ০৪:২৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১