ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান

বিদেশে কর্মসংস্থান প্রত্যাশীদের সতর্ক করলেন প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

যারা বিদেশে কর্মসংস্থানের চেষ্টা করছেন তাদের দালালদের বিষয়ে সতর্ক থাকতে হবে। দালালরা যেন চাকরিপ্রত্যাশীদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা না করতে পারে।

বৃহস্পতিবার (১৭ জুন) মেহেরপুর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত ‘নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন’ শীর্ষক অনলাইন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দালালদের চক্রান্তে পড়ে অনেকেই ভুল পথে পা বাড়ান। তাদের বিদেশে চাকরির স্বপ্ন অনেক সময়ে মাঝপথেই থেমে যায়। ভুল পথে পা দিয়ে তারা শুধু নিজে ক্ষতিগ্রস্ত হন না বরং তার পরিবারও সর্বস্বান্ত হয়ে যায়। এজন্য বিদেশে যাওয়ার আগেই সব কিছুর বিষয়ে নিশ্চিত হতে হবে।

তিনি বলেন, আমাদের দেশের মানুষ বিদেশে গিয়ে সম্মানজনকভাবে কাজ করবে এটাই আমরা প্রত্যাশা করি। একজন দক্ষ ও প্রশিক্ষিত কর্মী একজন অদক্ষ কর্মীর চেয়ে বিদেশে অনেক বেশি উপার্জন করে। তাই বিদেশে যাওয়ার আগে তাদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে।

‘আমাদের দেশে একটি বিশাল তরুণ সমাজ রয়েছে। তাদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে পারলে দেশ ও বিদেশে সম্মানজনকভাবে অর্থ উপার্জন করতে পারবে। এজন্য তরুণদের প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করতে হবে।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম, মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. আরিফ হোসেন

Tag :
আপলোডকারীর তথ্য

হাইমচরে ইলিশ বিক্রির দায়ে হোটেলে ৫০ হাজার টাকা জরিমানা

বিদেশে কর্মসংস্থান প্রত্যাশীদের সতর্ক করলেন প্রতিমন্ত্রী

আপডেট সময় ১১:৫৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১