ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিলিস্তিনিদের জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতির

আকাশ জাতীয় ডেস্ক:

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের অকুণ্ঠ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। একইসঙ্গে তিনি দেশটির জনগণের জন্য মুসলিম বিশ্বের প্রতি ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতি বলেন, পুরোবিশ্ব যখন জীবন ও জীবিকার মারাত্মক ক্ষতির সঙ্গে ধ্বংসাত্মক মহামারির মধ্যে দিয়ে চলছে, তখন ফিলিস্তিনে আমাদের ভাইবোনেরা মানবসৃষ্ট দুর্যোগের মুখোমুখি হয়েছেন। তারা আমাদের কাছ থেকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা আশা করছেন।

‘দ্বিতীয় ওআইসি সামিট অন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে’ বুধবার বঙ্গভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি দখলদার বাহিনীর বারবার আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ দুর্গত এবং ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

এ সময় রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলেন আবদুল হামিদ। বাংলাদেশ, ওআইসি এবং বিশ্বের জন্য ক্রমাগত উদ্বেগের বিষয় উল্লেখ করে তিনি বলেন, আমি ওআইসি ভ্রাতৃত্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের এই সমস্যা সমাধানের জন্য আহ্বান জানাচ্ছি, যাতে রোহিঙ্গা জনগোষ্ঠী সুরক্ষা এবং মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যেতে পারে।

বাংলাদেশ বৈজ্ঞানিক গবেষণা, টেকসই ও পরিবেশবান্ধব প্রযুক্তিতে গুরুত্ব দেয় উল্লেখ করে মুসলিম বিশ্বকে বিজ্ঞানভিত্তিক জীবন গ্রহণের আহ্বান জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ।

মুসলিম দেশগুলোর শীর্ষ সংগঠন ওআইসির আয়োজনে এবারের সম্মেলনের মূল্য প্রতিপাদ্য ‘সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ওপেনিং নিউ হরাইজন।’

এর আগে প্রথম এই সামিট অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালে কাজাখস্তানের রাজধানী আস্তানায়। যার বর্তমান নাম নুর সুলতান। ওই আয়োজনে যোগ দেন রাষ্ট্রপতি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফিলিস্তিনিদের জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতির

আপডেট সময় ১০:১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১