ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাবুল আক্তারের দুই সন্তানকে তদন্ত কর্মকর্তার কাছে হাজিরের নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক:

সাবেক এসপি বাবুল আক্তারের দুই সন্তানকে ১৫ দিনের মধ্যে মিতু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৩ জুন) চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান বাবুল আকতারের বাবা ও ভাইকে এ আদেশ দেন।

এর আগে রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রাম মহানগরের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা আদালতে একটি আবেদন করেন।

বাবুল আক্তারের এক ছেলে ও এক মেয়ে। ছেলের নাম আখতার মাহমুদ মাহির, যার বয়স এখন ১২ বছর। মেয়ে তাবাসসুম তাসনিম টাপুর। তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে নিজেদের নিরাপত্তায় চেয়েছিলেন মিতুর বাবা মোশাররফ হোসেন।

২০১৬ সালের ৫ জুন সকালে পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাত করে খুন করা হয় মিতুকে। এ ঘটনায় বাবুল আক্তার বাদি হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন দাবি করে আসছিলেন, বাবুল আক্তারের পরিকল্পনায় ও নির্দেশে তার মেয়ে মিতুকে খুন করা হয়েছে। গত ১০ মে মামলার বাদি হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য পিবিআই চট্টগ্রাম মেট্রো কার্যালয়ে ডেকে আনা হয় বাবুল আক্তারকে। এরপর ১২ মে দুপুরে পাঁচলাইশ থানায় মিতুর বাবা মোশাররফ হোসেন বাদি হয়ে বাবুল আক্তারসহ ৮ জনের বিরুদ্ধে নতুন করে হত্যা মামলা করেন। ওই মামলায় বাবুল আক্তারকে গ্রেফতার করে রিমান্ডে আনে তদন্ত সংস্থা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাবুল আক্তারের দুই সন্তানকে তদন্ত কর্মকর্তার কাছে হাজিরের নির্দেশ

আপডেট সময় ১১:১৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১