ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানা-নানীসহ ৪ জনের এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল শিক্ষা বোর্ড চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

উচ্চপদস্থ ব্যক্তিবর্গের আত্মীয় পরিচয় দিয়ে প্রতারণা, গ্রেফতার ৩

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর কাফরুল এলাকা থেকে প্রতারক চক্রের তিনজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে দুপুর ২টার দিকে কাফরুল থানাধীন মিরপুর-১০ এর সেনপাড়া পর্বতা এসএসআই গ্রুপের অফিসে অভিযান পরিচালনা করে র‌্যাব-৪।

এ সময় প্রতারক চক্রের মূল হোতা শেখ হাবিবুর রহমান ওরফে এসকে হাবিব (৫৮) ও তার দুই সহযোগী মো. খলিলুর রহমান (৬২) ও মো. আবু সাইদকে (৫২) গ্রেফতার করা হয়। এ ঘটনায় শুক্রবার কাফরুল থানায় একটি মামলা হয়েছে।

গ্রেফতার হাবিবের বাড়ি বরিশালে। এছাড়া গ্রেফতার অন্য দুজনের মধ্যে খলিলুরের বাড়ি মাদারীপুরে এবং আবু সাইদের বাড়ি চাঁদপুরে।

র‌্যাব জানায়, শেখ হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গের আত্মীয় পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে সুকৌশলে প্রতারণা করছিলেন। হাবিবসহ এই প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন রাজনৈতিক নেতার নাম ব্যবহার করে বিভিন্ন সময় সাধারণ মানুষের কাছে ভুয়া পরিচয় দিয়ে প্রতারণা করতেন। এই প্রতারক চক্রের মূল হোতা শেখ হাবিবুর রহমান এসএসআই কর্পোরেশন নামে একটি সংস্থা খুলে চাকরি দেওয়া, জমি উদ্ধার, ফ্ল্যাট উদ্ধারসহ যে কোনো কাজের কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণা করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন।

র‌্যাব সূত্র জানায়, শেখ হাবিবের ছেলে শেখ ইমরানও বাবার মতো প্রতারণার কাজে জড়িত। এদিকে এসকে হাবিবের পুত্রবধূ ও শেখ ইমরানের স্ত্রী শারমিন আক্তার এক সময় গণভবনে কর্মরত ছিলেন। শেখ ইমরানের সঙ্গে বিয়ের পর স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেন তিনি। পরে স্বামী ও শ্বশুরের সঙ্গে বিভিন্ন ধরনের প্রতারণার সঙ্গে শারমিনও জড়িয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল

উচ্চপদস্থ ব্যক্তিবর্গের আত্মীয় পরিচয় দিয়ে প্রতারণা, গ্রেফতার ৩

আপডেট সময় ০৬:৩৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১