ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

নাফ নদী থেকে শিশুসহ তিন রোহিঙ্গার মরদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফনদী থেকে দুই শিশু ও এক নারী রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ জুন) দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকা সংলগ্ন নাফনদী থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তিনজন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের জানে আলমের স্ত্রী শমসিদা ও তার দুই সন্তান।

স্থানীয়রা জানায়, সকালে নাফনদীতে মরদেহ ভাসতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, নিহত তিনজনই উখিয়ার বালুখালীর ১১ নম্বর রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। প্রাথমিকভাবে জানা গেছে, শুক্রবার (১১ জুন) দিনগত রাতে সপরিবারে নাফ নদী পার হয়ে মিয়ানমারে যাওয়ার চেষ্টা করছিল তারা। ধারণা করা হচ্ছে, পথিমধ্যে তাদের বহনকরা নৌকাটি ডুবে যায়।

তিনি জানান, দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করা গেলে জানে আলমের সন্ধান পাওয়া যায়নি।

তিন রোহিঙ্গা নারী ও শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি হাফিজুর।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

নাফ নদী থেকে শিশুসহ তিন রোহিঙ্গার মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:০২:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১