ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেসবুকে যোগ দিলেন বাংলাদেশের মুন

আকাশ আইসিটি ডেস্ক :

ফেসবুকের নিরাপত্তা শাখায় যোগ দিয়েছেন শেরপুরের মেয়ে জারিন ফাইরোজ মুন। সম্প্রতি ফেসবুকের সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং টিমে ইন্টার্ন হিসাবে যোগ দিয়েছেন তিনি। মুনের বাড়ি শেরপুর শহরের গৌরীপুর মহল্লায়। তিনি বর্তমানে নিউইয়র্কে রয়েছেন। করোনাভাইরাস পরিস্থিতির কারণে তাকে ভার্চুয়ালি অফিস করতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নিউইয়র্কের অফিসেই বসবেন তিনি।

তিনি বলেন, বছরের শুরুর দিকে ফেসবুকের নিয়োগ কার্যক্রম শুরু হয়। এরপর মার্চের শুরুতে তিন ধাপে মুনের ইন্টারভিউ নেয় ফেসবুক কর্তৃপক্ষ। ইন্টারভিউয়ে উত্তীর্ণ হওয়ার পর মে মাসের শেষের দিকে ফেসবুক কর্তৃপক্ষ যোগদানের বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায়ই মুন অনেক সাফল্য অর্জন করেন। তিনি প্রধানমন্ত্রী স্বর্ণপদক, বিশ্ববিদ্যালয় স্বর্ণপদকসহ নানা পদকে নিজেকে সমৃদ্ধ করেছেন। যুক্তরাষ্ট্রে পিএইচডির সুযোগ পেয়ে তিনি সেখানে পাড়ি জমান। ২০০৮ সালে শেরপুর জেলা শহরের বেসরকারি স্কুল দিশা প্রিপারেটরি অ্যান্ড হাইস্কুল থেকে এসএসসি পাশ করেন মুন। এরপর ২০১০ সালে শেরপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফেসবুকে যোগ দিলেন বাংলাদেশের মুন

আপডেট সময় ১০:২২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১