ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির প্রোটোকল সংক্রান্ত নতুন নির্দেশনা প্রকাশ রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ স্বৈরাচারমুক্ত করেছে: চিফ হুইপ দেশে হামের টিকা পেয়েছে ১ কোটি ৭২ লাখ শিশু হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা গ্রহণযোগ্য হয়নি: বাবর হামে মৃত্যু: ইউনূস ও নূরজাহানসহ জড়িতদের শাস্তির দাবি তুরস্ক ছাড়া ইউরোপ অসম্পূর্ণ: এরদোয়ান দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চায় না ইরানের কট্টরপন্থিরা পুলিশের ওপর জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা আমাদের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী নিরপরাধ কাউকে হয়রানি না করতে পুলিশের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

টানা দুই জয়ে শীর্ষে তামিমরা

আকাশ স্পোর্টস ডেস্ক:

ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের দুই ম্যাচে একক আধিপত্য বিস্তার করে জয় পেয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

নিজেদের প্রথম ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৯১ রানে গুঁড়িয়ে দিয়ে ৭ উইকেটের জয় পায় তামিম-এনামুলরা।

বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ১১৯ রানে অলআউট করে ৩ উইকেটে জয় পায় প্রাইম ব্যাংক।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নাইম হাসান ও মনির হোসেনের স্পিনে বিভ্রান্ত হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হরিয়ে ২০ ওভারে ১১৯ রানে অলআউট হয় তাওহিদ হৃদয়ের নেতৃত্বাধীন শাইনপুকুর।

দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন হৃদয়। এছাড়া ২০ রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম। প্রাইম ব্যাংক দলের হয়ে তিন আর দুটি করে উইকেট নেন নাইম হাসান ও মনির হোসেন।

সহজ টার্গেট তাড়া করতে নেমে এক উইকেটে ৬১ রান করা প্রাইম ব্যাংক এরপর ৫৯ রান সংগ্রহ করতে হারায় ৬ উইকেট। তবে ব্যাটসম্যানদের এই আসা-যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার রকিবুল হাসান।

বল হাতে দাপট দেখানো নাইম হাসানকে সঙ্গে নিয়ে অষ্টম উইকেটে অবিচ্ছিন্ন ৪১ রানের জুটি গড়ে ৩ বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রকিবুল। ৩৪ বল খেলে ১৮ রান করেন তিনি। ১৬ বলে ১৮ রান করেন নাইম। ২৭ বলে ৩২ রান করে আউট হন অধিনায়ক তামিম। ১৫ বলে ২৬ রান করেন রনি তালুকদার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই জয়ে শীর্ষে তামিমরা

আপডেট সময় ১১:০৩:০০ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১