ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিজে রক্ত দিয়ে অন্যদেরও আহ্বান জানালেন মীর

আকাশ বিনোদন ডেস্ক :

করোনা মহামারির কারণে বেড়েছে জীবন রক্ষাকারী প্রয়োজনীয় রক্তের সংকট। এমন সংকটে ত্রাতা হয়ে থ্যালাসেমিয়ায় আক্রান্ত এক শিশুর জন্য রক্ত দিলেন জনপ্রিয় কমেডিয়ান ও উপস্থাপক মীর।

থ্যালাসেমিয়া থাবা বসানোর ‘অপরাধে’ একেবারে শিশু অবস্থাতেই এক শিশুকে ছেড়ে চলে যান মা–বাবা। সেই দুর্দিনে নাতিকে কোলে তুলে নিয়েছিলেন তার দাদু ও দিদা। দাদু পেশায় রিকশা চালক। ঠাকুমা পরিচারিকা। কোনওক্রমে সংসার চলে তাদের। কিন্তু প্রতি মাসে দীপের জন্য রক্তের জোগাড় করতে হয়। আগে খুব একটা সমস্যা না হলেও মহামারি আবহে রক্ত পাওয়া দুষ্কর হয়ে উঠেছে। গত বছরও একই সমস্যায় পড়তে হয়েছিল ওই পরিবারকে। গণপরিবহন বন্ধ থাকায় গতবার লকডাউনে গ্রাম থেকে কলকাতায় হেঁটে এসে রক্ত খুঁজেছিলেন শিশুটির দাদী।

এবছর আবারও করোনা সংক্রমণ ঠেকাতে জারি হয়েছে কড়া বিধিনিষেধ। সেই কারণে আবার রক্ত জোগাড় করতে হিমশিম অবস্থা দাদু-দিদার। থ্যালাসেমিয়ায় আক্রান্তদের নিয়ম করে রক্ত না দিলেই চলে না। কিন্তু কোথায় পাবেন রক্ত। রীতিমতো দিশেহারা হয়ে পড়েছিলেন তারা।

এমন সময়ে খবর পেয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন মীর আফসার আলী। গত ২৮ মে শিশুটির জন্য রক্তদান করেন অভিনেতা। শনিবার (২৯ মে) ফেসবুকে নিজে সেই রক্তদানের কথা শেয়ার করে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানালেন তিনি।

মীর লেখেন, ‘দীপ হালদার সুস্থ থাকুক। শুধু এইটুকু চাওয়া। আপনিও এগিয়ে এসে দীপের মতন আরও অনেকের পাশে দাঁড়াতে পারেন। এই সুন্দর কাজটি আপনারই হাতের শিরায় শিরায়। ’ জনপ্রিয় উপস্থাপক-অভিনেতার এই মানবিক প্রয়াস প্রশংসা কুড়াচ্ছে আন্তর্জালে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজে রক্ত দিয়ে অন্যদেরও আহ্বান জানালেন মীর

আপডেট সময় ১০:৪০:৫১ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১