ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মার্কিন আকাশে একঝাঁক অজানা উড়ন্ত বস্তু!

আকাশ নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সান দিয়াগো উপকূলে রণতরীর ওপরে একঝাঁক অজানা উড়ন্ত বস্তু (ইউএফও) ঘুরছে। চাঞ্চল্যকর সেই ভিডিওটি প্রকাশ করেছেন মার্কিন চলচ্চিত্রকার জেরেমি করবেল।

পেন্টাগন সূত্রে জানা জানা যায়, মার্কিন ইউএফও ফিল্মমেকার জেরেমি করবেলের সেই ভিডিও খতিয়ে দেখা যাচ্ছে। ভিডিওটি দুই বছর আগে ধারণ করা হয়েছে। গত শুক্রবার টুইটারে ওই ভিডিও পোস্ট করেন জেরেমি করবেল।

৪৬ সেকেন্ডের ওই রাডার ফুটেজের ভিডিও ক্লিপটিতে দেখা যায়, একটি গোলাকার উড়ন্ত চাকতি সমুদ্রের ওপর দ্রুততার সঙ্গে অবস্থান করছে। কিছুক্ষণের মধ্যে তা হঠাৎ মিলিয়ে যায়। ভিনগ্রহের প্রাণীদের অস্তিত্ব নাকি ভিনদেশিদের কোনো বাহন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

২০২০ সালে শুধু ইউএফওর বিষয়ে তদন্তের জন্য বিশেষ টাস্ক ফোর্স গঠন করে মার্কিন প্রশাসন। মার্কিন সেনা নিয়ন্ত্রিত এলাকায় অজানা অনেক বস্তু বারবার আসতে দেখা যায়। ভিডিওটি খতিয়ে দেখতে বিশেষ টাস্ক ফোর্স কাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষ, এমপির বহরের দুই গাড়ি ক্ষতিগ্রস্ত

মার্কিন আকাশে একঝাঁক অজানা উড়ন্ত বস্তু!

আপডেট সময় ১১:৩১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১