ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল ড. ইউনূসের : রাশেদ খান জামায়াতের সঙ্গে বৈঠকে সিইসি বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই:আপিল বিভাগ রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার

লাল গ্রহের ছবি প্রকাশ করল চীন

আকাশ নিউজ ডেস্ক:

লাল গ্রহ মঙ্গলে সফলভাবে অবতরণের জুরং রোভারের পাঠানো প্রথম কয়েকটি ছবি প্রকাশ করেছে চীন। ছবিতে ল্যান্ডিং প্ল্যাটফর্মের ওপর বসে থাকা অবস্থায় তার সামনে থাকা মঙ্গলপৃষ্ঠের দৃশ্য দেখা যাচ্ছে। পেছনের ক্যামেরায় ধরা পড়েছে জুরংয়ের সোলার প্যানেলগুলো।

মঙ্গলবার চীনের রোভার থেকে ছবিটি পাওয়ার পরে মার্কিন মহাকাশ সংস্থা নাসা অভিনন্দনও জানিয়েছে। লাল গ্রহটির উত্তর গোলার্ধের বিস্তৃত ভূখন্ড ইউটোপিয়া প্লানিটিয়াতে বেইজিং সময় ভোরে ছয় চাকার সৌর বিদ্যুতচালিত জুরং ওই এলাকায় অবতরণ করে।

এর মধ্য দিয়ে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে মঙ্গলে সফলভাবে মঙ্গলযান নামানোর কৃতিত্ব অর্জন করে। অন্তত ৯০ দিন জুরং ইউটোপিয়া প্লানিটিয়ায় তার অভিযান চালাতে পারবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। ফেব্রুয়ারি মাস থেকে এটি মঙ্গলের কক্ষপথে প্রদক্ষিণ করছে।

মানুষবিহীন রোভারটির পাঠানো ছবিগুলো চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল ড. ইউনূসের : রাশেদ খান

লাল গ্রহের ছবি প্রকাশ করল চীন

আপডেট সময় ১০:২৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১