ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইএক্স সূচক বেড়েছে ১০১ পয়েন্ট

আকাশ জাতীয় ডেস্ক:

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৭ মে) সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।

বৃহস্পতিবার ডিএসইএক্স সূচক ১০১ পয়েন্ট বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০১ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৯৮৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৮৫ ও ২১৮৯ পয়েন্টে অবস্থান করছে।

বৃহস্পতিবার ডিএসইতে দুই হাজার ৩৬৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে ৩৬০ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে দুই হাজার ৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

বৃহস্পতিবার ডিএসইতে ৩৬৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৩টি কোম্পানির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো-বেক্সিমকো লিমিটেড, প্রাইম ব্যাংক, আইএফআইসি ব্যাংক, লংকাবাংলা, সাউথইস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, বিএটিবিসি, গ্রীণ ডেল্টা ও পাইওনিয়ার ইন্স্যুরেন্স।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৩৪৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪০টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির কোম্পানির শেয়ার দর।

বৃহস্পতিবার সিএসইতে ১০৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৪৫ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৪৯ কোটি ৩০ লাখ টাকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইএক্স সূচক বেড়েছে ১০১ পয়েন্ট

আপডেট সময় ০৪:৩৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১