ঢাকা ০২:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীর সাড়ে ১৭ হাজার কৃষক সার-বীজ পাবেন

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রকৃতি ও অবস্থানগত কারণে প্রতিবছরই আমাদের দেশে হানা দেয় কোন না কোন প্রাকৃতিক দুর্যোগ। এবারো তার ব্যতিক্রম হয়নি। দেশের অনেক জেলাতে বন্যা হয়েছে। রাজশাহী জেলাও বাদ পড়েনি।

উজান থেকে নেমে আসা পানির ঢল এবং অতিরিক্ত বৃষ্টিপাতে রাজশাহীর বিভিন্ন উপজেলায় বন্যা দেখা দেয়। বন্যায় ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৪৮৬ জন কৃষককে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে সরকার। ক্ষতিগ্রস্ত এই কৃষকরা পাবেন বিভিন্ন ফসলের বীজ ও সার।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, সরকার সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত রাজশাহীর ৯ উপজেলার ১৭ হাজার ৪৮৬ জন কৃষককে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে। মাথা পিছু এক বিঘা জমিতে আবাদ করার জন্য এই কৃষকরা পাবেন বিভিন্ন বীজ ও সার।

এরমধ্যে সাড়ে চার হাজার কৃষক পাবেন গমবীজ, দুই হাজার ৪শ কৃষক পাবেন ভুট্টা বীজ, সাড়ে সাত হাজার কৃষক পাবেন সরিষা বীজ, দুই হাজার কৃষক পাবেন মূগ ডালের বীজ, এক হাজার ৫০ জন কৃষক পাবেন তিলবীজ এবং ৩৬ জন কৃষক পাবেন বিটি বেগুনের বীজ। এই কৃষকদের এক বিঘা জমিতে আবাদ করার জন্য বীজের সঙ্গে সারও বিনামূল্যে দেয়া হবে। যাতে তারা বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে পারেন।

জানা গেছে, বন্যায় সারা দেশের ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্য থেকে পাঁচ লাখ ৪১ হাজার ২০১ জন কৃষককে পুনর্বাসন করতে সার ও বিভিন্ন ফসলের বীজ দেয়া হবে। যার মূল্য প্রায় ৫৮ কোটি, ৭৭ লাখ, ১৯ হাজার ৩১৫ কোটি টাকা। এই সার-বীজ দিয়ে প্রতি কৃষক এক বিঘা করে জমিতে চাষাবাদ করতে পারবেন।

এ বিষয়ে জেলা সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক দেব দুলাল ঢালী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে সার (এমওপি, ডিওপি) ও বীজ বিতরণ করা হবে। কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যেই সরকার এই উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজশাহীর সাড়ে ১৭ হাজার কৃষক সার-বীজ পাবেন

আপডেট সময় ০৩:২৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭