ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকায় মানবপাচারকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মানবপাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গতকাল শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয়েছে পাচারের জন্য আনা ছয়জনকে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মিশু, মোহন মিয়া, মো. সুজন মিয়া এবং মো. রিয়াজ। তাদের কাছ থেকে ২২টি মোবাইল ফোন, নগদ ২ হাজার ৩৬০ টাকা জব্দ করা হয়েছে।

শনিবার সকালে র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে র‌্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায়। অভিযানে ছয়জন ভিকটিমসহ মানবপাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তারা পেশাদার নারী ও শিশু পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। বেশ কিছুদিন ধরে পরস্পর যোগসাজশে, সংঘবদ্ধভাবে ও প্রতারণামূলকভাবে অবৈধপথে পতিতাবৃত্তি ও যৌন কাজে নিয়োজিত করার জন্য বিভিন্ন বয়সের নারী ও শিশুদের প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে পাচার করে আসছিল তারা। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মানবপাচার আইনে একটি মামলা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকায় মানবপাচারকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ০১:০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১