ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনলাইনে: ইউজিসি

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনার কারণে বন্ধ থাকা পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে ইউজিসির এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

ইউজিসির একজন কর্মকর্তা বলেন, চলমান পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এখন নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনা করে পরীক্ষা নেওয়ার বিষয় ঠিক করবে।

তিনি জানান, অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে ইউজিসি একটি গাইড লাইন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে। এরপর মন্ত্রণালয় থেকে এ নিয়ে পরিপত্র জারি করলে বিশ্ববিদ্যালয়গুলো সে অনুযায়ী পরীক্ষা নেবে।

করোনা সংক্রমণের কারণে গত বছরের ১৮ মার্চ থেকে দেশর সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অনলাইনে ক্লাস চালিয়ে যাওয়া হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী নেওয়া যায়নি। এ অবস্থায় পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি থেকে সেশনজটের আশঙ্কতা দেখা দিয়েছে উচ্চ শিক্ষাপীঠগুলোয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনলাইনে: ইউজিসি

আপডেট সময় ০৫:২৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১