ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

স্বাস্থ্যবিধি মেনে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাস মহামারীর মধ্যে দেশের আট বিভাগীয় শহরে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে বসেছেন পৌনে পাঁচ লাখ চাকরিপ্রত্যাশী।

শুক্রবার সকাল ১০টা ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহে একযোগে পরীক্ষা শুরু হয়েছে। দুই ঘণ্টাব্যাপী ধরে চলা পরীক্ষা শেষ হবে দুপুর ১২টায়।

৪১তম বিসিএসে আবেদন করেছেন চার লাখ ৭৫ হাজার জন। নিয়োগ দেওয়া হবে দুই হাজার ১৬৬ জনকে। প্রশাসন ক্যাডারে ৩২৩ জন, পররাষ্ট্রে ২৫ এবং পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে ১০০ জন নিয়োগ পাবেন।

এছাড়া উল্লেখযোগ্য শূন্য পদের মধ্যে রয়েছে শুল্ক্ক ও আবগারিতে ২৩টি, কর ক্যাডারে ৬০টি, আনসারে ২৩টি, নিরীক্ষা ও হিসাব ক্যাডারের ২৫টি, সমবায় ক্যাডারের আটটি, পরিসংখ্যান কর্মকর্তা পদে ১২টি, তথ্য ক্যাডারে ৪৭টি, বিসিএস কৃষি ক্যাডারের ১৮৯টি, বাণিজ্য ক্যাডারের সহকারী নিয়ন্ত্রকের চারটি, স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন, ডেন্টাল সার্জনের ১৪০টি এবং সাধারণ শিক্ষায় ৮৯২টি।

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা সম্পন্নের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় পরীক্ষার সময় স্বাস্থ্যবিধি নিশ্চিত করার ওপর জোর দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পরীক্ষা হলের বাইরে পরীক্ষার্থীদের হাত ধোয়া বা স্যানিটাইজ করার ব্যবস্থা, পরীক্ষার্থীদের হলে প্রবেশের সময় শরীরের তাপমাত্রা পরিমাপের জন্য নন-কন্ট্যাক্ট ইনফ্রারেড থার্মোমিটারের সুবিধা রাখা, প্রতিটি পরীক্ষার হলের কন্ট্রোল রুমে মাস্ক এবং জীবাণুনাশকের ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা নিশ্চিত করা, শিক্ষা প্রতিষ্ঠানের মেঝেসহ সকল এলাকা পরিষ্কার ও জীবাণুমুক্ত করা এবং অপেক্ষমাণ জনসমাগম নিয়ন্ত্রণ করার কথাও বলা হয়েছে। আসন ব্যবস্থা এমনভাবে সাজাতে বলা হয়েছে, যাতে দুজন পরীক্ষার্থীর মধ্যে কমপক্ষে তিন ফুট দূরত্ব থাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

স্বাস্থ্যবিধি মেনে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু

আপডেট সময় ১১:২৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১