ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমি কোনো বাটপার নেতার রাজনীতি করি না : কাদের মির্জা

আকাশ জাতীয় ডেস্ক:  

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার আলোচিত-সমালোচিত মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘আমি কারো রক্ত চক্ষুকে ভয় করি না। মানুষের আমার ওপর দরদ আছে। মানুষের হৃদয়ের খবর নেন।’

তিনি বলেন, ‘যত ঘটনা ঘটেছে। সকল ঘটনার বিভাগীয় তদন্ত ঢাকা থেকে করতে হবে। পিবিআইকে মামলা দিয়েছে। পিবিআই আগে কি বলেছে, এখন কি বলে বুঝি না। এটা এসপি সাহেব পিবিআইকে প্রভাবিত করে মামলা ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্র করছে।’

আজ বুধবার সকাল ১০টায় বসুরহাট জিরো পয়েন্টে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের সময় তার অনুসারীদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমার নেত্রী আমাকে বলেছে তুমি শান্ত থাক। আমি শান্ত আছি। আমি কারো কাছে বলবো না, আল্লাহর কাছে বিচার দেব। আর সমস্ত কাগজপত্র রেডি করে রেখেছি সেগুলো আমি জননেত্রী শেখ হাসিনার হাতে তুলে দেব। আমি কোন বাটপার নেতার পিছনে রাজনীতি করি না। আমার রাজনীতি বঙ্গবন্ধুর আদর্শের, আমি রাজনীতি করি শেখ হাসিনার উন্নয়নের।’

কাদের মির্জা আরও বলেন, ‘নোয়াখালীর ডিসি, এসপি, ডিবির ওসি, কোম্পানীগঞ্জের ইউএনও, এসিল্যান্ড, ওসি ও ওসি (তদন্ত) এদেরকে প্রত্যাহার না করলে যতই চেষ্টা করুক, কোম্পানীগঞ্জে শান্তি আসবে না। এটা স্পষ্ট।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আমি কোনো বাটপার নেতার রাজনীতি করি না : কাদের মির্জা

আপডেট সময় ১১:০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১