ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭ এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা

সেতুমন্ত্রীর স্ত্রী আমাকে হত্যার জন্য ১ কোটি টাকা পাঠিয়েছেন: কাদের মির্জা

আকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা অপরাজনীতির হোতাদের দিয়ে সমস্ত ঘটনা ঘটাচ্ছেন। তার নেতৃত্বে পরিচালিত হচ্ছে এসব ঘটনা। আজ মন্ত্রী তার স্ত্রীর চাপে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন।

মঙ্গলবার দুপুরে ফেসবুক লাইভে এসে তিনি এসব অভিযোগ করেন।

কাদের মির্জা বলেন, সেতুমন্ত্রীর স্ত্রী ১ কোটি টাকা পাঠিয়েছেন সন্ত্রাসীদের জন্য। আমাকে হত্যা ও আমার রাজনীতি ধ্বংস করার জন্য নোয়াখালী, ফেনী ও এখানকার অপরাজনীতির সহযোগীদের পেছনে এসব টাকা খরচ করা হচ্ছে।

তিনি বলেন, মন্ত্রী (ওবায়দুল কাদের) নিয়ন্ত্রণ করছেন না। তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের মন্ত্রণালয়, প্রশাসন ও অপরাজনীতির হোতাদের নিয়ন্ত্রণ করছে। তিনি (ওবায়দুল কাদের) কেন নীরব রয়েছেন তা আমি জানি না। তার স্ত্রী এখন মহাক্ষমতাধর নারী।

তিনি আরও বলেন, খবর নেন- মন্ত্রীর মন্ত্রণালয় কে চালায় এখন? তিনিই (সেতুমন্ত্রীর স্ত্রী) আজ সবাইকে ঐক্যবদ্ধ করে আমি এবং আমার কর্মীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন। আমাকে হত্যার পরিকল্পনা করেছেন এবং কোম্পানীগঞ্জে তাণ্ডব চলছে।

কাদের মির্জা বলেন, আমার কথা বলার সুযোগ হয়ত আর থাকবে না। আমাকে হয়ত কারাগারে নিক্ষেপ করবে, না হয় আমার জীবন অবসান ঘটাবে, কিন্তু আমার সাথে আল্লাহ আছেন। এখানকার ৯০ ভাগ মানুষ আমার পক্ষে। আমি কোনো কিছুকে ভয় করি না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্ট

সেতুমন্ত্রীর স্ত্রী আমাকে হত্যার জন্য ১ কোটি টাকা পাঠিয়েছেন: কাদের মির্জা

আপডেট সময় ১১:২৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১