ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

৫০ হাজার টাকা করে সিড মানি পাবেন ২ হাজার নারী উদ্যোক্তা

আকাশ আইসিটি ডেস্ক :

দুই হাজার নারী উদ্যোক্তার প্রত্যেকে ৫০ হাজার টাকা করে সিড মানি পাবেন। মুজিববর্ষ উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আইডিয়া প্রকল্প থেকে অফেরতযোগ্য জামানতবিহীন এই অর্থ দেওয়া হবে।

সোমবার (১৫ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উদযাপন উপলক্ষে অনলাইন আলোচনা সভায় এই ঘোষণা দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এসময় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল স্পেসে নারীদের অংশগ্রহণ বাড়াতে হলে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাইবার স্পেসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা ও প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি কঠোর আইন প্রয়োগ করতে হবে।

প্রতিমন্ত্রী আইসিটি বিভাগ থেকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে উল্লেখ করে বলেন, হাই-টেক পার্কগুলোতে শতকরা ৩০ ভাগ স্পেস নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ দেওয়া হবে। আইসিটি বিভাগ ‘শি-পাওয়ার’ প্রকল্পের মাধ্যমে নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কাজ করছে। এ পর্যন্ত ১০ হাজার ৫০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৪২৭ জন নারী উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের মাধ্যমে ৩৮ হাজার জনকে প্রশিক্ষণ দিয়ে ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তোলা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ২০২১ সালের মধ্যে মোট ৫৩ হাজার মানুষকে প্রশিক্ষিত করা হবে। এছাড়া তরুণ উদ্যোক্তাদের আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্প থেকে ১০ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার সুযোগ রয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্ক এর ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ, এটুআই প্রকল্প পরিচালক ড. মো. আব্দুল মান্নান, ইউ এন উইমেন এর বাংলাদেশ প্রতিনিধি মিজ শোকো ইশিকাওয়া, এটুআই এর পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী, বেসিস এর সিনিয়র সহ-সভাপতি ফারহানা এ রহমান, এসবিকে ফাউন্ডেশন এর ফাউন্ডার সোনিয়া বশির কবির প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

৫০ হাজার টাকা করে সিড মানি পাবেন ২ হাজার নারী উদ্যোক্তা

আপডেট সময় ১০:২১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১