ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অনির্দিষ্টকালের জন্য পিএসএলের চলতি আসর স্থগিত

আকাশ স্পোর্টস ডেস্ক: 

অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২১ সংস্করণ। ইএসপিএন ক্রিকইনফো তাদের অফিসিয়াল ফেসবুক পেজে খবরটি নিশ্চিত করেছে।

মূলত করোনা হানা দেওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে ফ্র্যাঞ্জাইজি লিগটির কর্তৃপক্ষকে। ইতোমধ্যে পিএসলে আরও ৪ ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। এর দু’দিন আগে কোভিড-১০ পজিটিভ আসে ইসলামাবাদ ইউনাইটেডের ফাওয়াদ আহমেদের। যার কারণে লিগের সূচিও পরিবর্তন করতে হয়। একদিন পিছিয়ে যায় ইসলামাবাদ বনাম কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের ম্যাচটি। এরপর বুধবার (০৩ মার্চ) আরও ৩ ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ার খবর আসে।

পিএসএলের এক কর্মকর্তা এক বিবৃতিতে জানিয়েছেন, করোনায় আক্রান্ত এই ৩ ক্রিকেটার বুধবার (০৩ মার্চ) অনুষ্ঠিত হওয়া দুই ম্যাচে (করাচি কিংস বনাম পেশওয়ার জালমি এবং কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স বনাম মুলতান সুলতান) খেলেননি।

অবশ্য বিবৃতিতে করোনায় আক্রান্ত এই ৩ খেলোয়াড়ের নাম জানানো হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা গেছে, করোনা পজিটিভ এই তিনজনের মধ্যে ইংলিশ ব্যাটসম্যান টম ব্যান্টনও আছেন। তিনি খেলছেন কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। তবে ২২ ফেব্রুয়ারির পর থেকে তাকে তার মাঠে দেখা যায়নি।

করাচি কিংসও নিশ্চিত করেছে, তাদের একজন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অনির্দিষ্টকালের জন্য পিএসএলের চলতি আসর স্থগিত

আপডেট সময় ০৭:৪৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১