ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ম্যাক্সওয়েলের ব্যাটিং তাণ্ডব ও আগারের ঘূর্ণিতে অজিদের জয়

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ব্যাট হাতে ৩১ বলে ৮টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৭০ রান করে অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহ এনে দেন গ্লেন ম্যাক্সওয়েল। পরে বল হাতে ৪ ওভারে ৩০ রান দিয়ে ৬টি উইকেট নেন স্পিনার অ্যাশটন আগার। তাতেই বড় জয় পেল সফরকারী অস্ট্রেলিয়া। বুধবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৬৪ রানে হারিয়েছে অজিরা। তবুও সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড।

এদিন ওয়েলিংটনে অনুষ্ঠিত ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৮ রান সংগ্রহ করে তারা। ওপেনিংয়ে নেমে অধিনায়ক অ্যারোন ফিঞ্চ ৪৪ বলে ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৯ রান করে দলকে ভালো সূচনা এনে দেন।

ওয়ানডাউনে নামা জস ফিলিপে ২৭ বলে ৪৩ রান করেন। চার নম্বর পজিশনে নেমে ৩১ বলে ৭০ রান করেন ম্যাক্সওয়েল। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি উইকেট নেন ইশ সোধি।

পরে নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে ১৪৪ রান করে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার মার্টিন গাপটিল। এজন্য তিনি বল খেলে ২৮টি। ২৭ বলে ৩৮ করেন ডেভন কনওয়ে। দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন ৫ জন।

অজি স্পিনার অ্যাশটন আগার টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ার সেরা বোলিং করেন। শুধু টি-টোয়েন্টি ক্রিকেট নয়, আন্তর্জাতিক ক্রিকেটে যেকোনো ফরম্যটে এটি সেরা বোলিং ফিগার আগারের। এছাড়া ২৪ রান দিয়ে ২টি উইকেট নেন মেরেডিথ। বাকি দুইটি উইকেট অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসনের দখলে। ম্যাচসেরা হন অ্যাশটন আগার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ম্যাক্সওয়েলের ব্যাটিং তাণ্ডব ও আগারের ঘূর্ণিতে অজিদের জয়

আপডেট সময় ০৭:০১:৪০ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১