ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বুধবার থেকে অনুশীলন করতে পারবেন টাইগাররা

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডে পৌঁছেছে আজ সাতদিন। এই সাতদিনই ঘরবন্দি টাইগাররা। আরো সাতদিন কোয়ারেন্টাইন পালন করতে হবে। তবে, এই সাতদিনে নিয়ম কিছুটা শিথিল থাকবে। আগামীকাল (বুধবার) থেকে ছোট গ্রুপ করে হালকা পরিসরে অনুশীলন শুরু করতে পারবেন তামিম-মুশফিকরা।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে টাইগার পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘সাতদিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ। আরো সাতদিন এভাবে থাকতে হবে। তবে, আগামীকাল (বুধবার) থেকে ইনশাআল্লাহ আমরা ছোট পরিসরে অনুশীলন করতে পারব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

করোনায় এখন বদলে গেছে পুরো পৃথিবী। আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনেও এখন যোগ হয়েছে নতুন অনেক নিয়ম। যেকোনো সিরিজের আগে কোয়ারেন্টাইন বিষয়টি বাধ্যতামূলক হয়ে গিয়েছে। তাই সিরিজের সময়ও বাড়ছে।

সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন নিউজিল্যান্ডে। গত বুধবার ক্রাইস্টচার্চে পৌঁছানোর পর হোটেলেই অবস্থান করছেন ক্রিকেটাররা। নিয়মানুযায়ী এখন চলছে কোয়ারেন্টাইন পর্ব। তাই এই সময়ে একজনের রুমে আরেকজন যেতে পারছেন না। যে যার রুমে সময় পার করছেন। তবে, গত শুক্রবার থেকে গ্রুপ করে আধা ঘণ্টার জন্য ক্রিকেটারদের বাইরে বের হওয়ার অনুমতি দেয়া হয়। কিন্তু এমন বন্দিদশা আর ভালো লাগছে না ক্রিকেটারদের। যত দ্রুত সম্ভব এই সময় শেষ হলেই তারা খুশি।

ওয়ানডে ম্যাচ দিয়ে আগামী ২০ মার্চ শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। এই সিরিজে মোট তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বুধবার থেকে অনুশীলন করতে পারবেন টাইগাররা

আপডেট সময় ০৮:৩৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১