ঢাকা ০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জেলখানায় বৈদ্যুতিক শক ও বিষাক্ত ইনজেকশন দিয়ে হত্যাচেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রাম কারাগারে এক হাজতিকে বৈদ্যুতিক শক ও বিষাক্ত ইনজেকশন দিয়ে হত্যা চেষ্টার অভিযোগে জেল সুপার জেলারসহ চারজনকে অভিযুক্ত করে চট্টগ্রামের একটি আদালতে অভিযোগ দাখিল করা হয়েছে।

সোমবার চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওই হাজতির স্ত্রী ঝর্ণা রানী দেবনাথ এ অভিযোগ দাখিল করেন। তবে তবে আদালত অভিযোগটির ওপর শুনানি করলেও এটি মামলা হিসেবে গ্রহণ করা বা না করার বিষয়ে কোন আদেশ দেননি।

বাদি পক্ষের আইনজীবী ভুলন ভৌমিক বলেছেন, আমরা অভিযোগ দাখিল করেছি। তবে আদালত কোনো আদেশ দেননি।

এ মামলায় সাতকানিয়া উপজেলা কালিয়াইশ ইউনিয়নের মৃত বিশ্বেশ্বর ভট্টাচার্যের ছেলে রতন ভট্টাচার্য, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার, জেলার ও জেলখানার কর্তব্যরত এক সহকারী সার্জনকে বিবাদী করা হয়েছে।

ঝর্ণা রানী দেবনাথ অভিযোগ করেন, গত বছরের ১৫ ডিসেম্বর তার স্বামী ভিকটিম রূপম কান্তি নাথ জিআর ৩৩২/১৮ নম্বর মামলায় সুস্থ অবস্থায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে যান। বিগত ফেব্রুয়ারি মাসের ২৪ ও ২৫ তারিখের যেকোন সময় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বৈদ্যুতিক শক ও বিষাক্ত ইনজেকশন পুশ করে তাকে হত্যা চেষ্টা করা হয়। এমন সংবাদ পেয়ে স্ত্রীর পক্ষে রূপনের আইনজীবী রূপনের সঙ্গে দেখা করেন।

পরে হাজতি রূপমকে উন্নত চিকিৎসার নির্দেশনা দেয়ার জন্য মহানগর জজ আদালতে আবেদন করেন আইনজীবী। আদালত আবেদন মঞ্জুর করলে রোববার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়।

হাজতির কাছ থেকে একটি ইচ্ছার বিরুদ্ধে সম্মতি আদায় করতে না পারায় তাকে (রূপন) হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগের উল্লেখ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জেলখানায় বৈদ্যুতিক শক ও বিষাক্ত ইনজেকশন দিয়ে হত্যাচেষ্টা

আপডেট সময় ১১:৪০:২৫ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১