ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২৪২ ক্যারেটের বিরল হীরা নিলামে উঠছে

আকাশ নিউজ ডেস্ক:

নিলামে তোলা হচ্ছে ২৪২ ক্যারেটের বিরল একটি হীরা। রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত কোম্পানি আলরোসা এই হীরাটি খনি থেকে উত্তোলন করেছে।

আগামী ২২ মার্চ দুবাইয়ে এই হীরাটি নিলামে তোলা হবে বলে শুক্রবার জানিয়েছে আলরোসা। এই ক্রিস্টাল-ক্লিয়ার হীরাটি একটি ছোট ডিমের সমান। বিশ্বের সবচেয়ে বড় রাফ ডায়মন্ড উৎপাদকারী প্রতিষ্ঠান হচ্ছে আলরোসা। তাদের মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে অ্যাঙ্গলো-আমেরিকান প্রতিষ্ঠান ডি বিয়ার্স।

আলরোসার হেড অব সেলস ইভিজেনি আগুরিভ এক বিবৃতিতে বলেছেন, একটি পলিশড ডায়মন্ডকে কাটতে রাফ ডায়মন্ড ব্যবহার করা হয়। তবে ১০০ ক্যারেটের চেয়ে বড় হীরা পাওয়াটা খুবই বিরল।

পাঁচ বছর আগে একটি উন্মুক্ত নিলামে শেষবার একটি রাফ ডায়মন্ড তুলেছিল আলরোসা। রাশিয়ার আইনে বলা আছে যে, ৫০ ক্যারেটের চেয়ে বড় রাফ ডায়মন্ড পেলে তা গোখরানে জমা হবে। রাষ্ট্রের মূল্যবান পাথর সংক্রান্ত বিষয় দেখভাল করে এই প্রতিষ্ঠানটি।

এদিকে নিজেদের শততম আন্তর্জাতিক নিলামের জন্য এই ডায়মন্ডটি নিলাম আটকে রেখেছিল আলরোসা। ২০ লাখ ডলার থেকে এই ডায়মন্ডটির দাম শুরু হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২৪২ ক্যারেটের বিরল হীরা নিলামে উঠছে

আপডেট সময় ০৬:৪৫:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১