ঢাকা ১২:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ২৩ দিনের শিশু চুরি

আকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল থেকে মাহিম নামে ২৩ দিন বয়সের ছেলে শিশু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ চুরির ঘটনা ঘটার পর হাসপাতালে ভর্তি অন্যান্য শিশুর অভিভাবক ও স্বজনদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

চুরি যাওয়া শিশুটি জেলার উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের ভাদালিয়াকান্দি গ্রামের মো. চয়ন ও মঞ্জুয়ারা খাতুনের সন্তান। সন্তান হারিয়ে শিশুটির মা এখন পাগলপ্রায়। তার আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারি হয়ে ওঠে।

হারিয়ে যাওয়া শিশুটির মা মঞ্জুয়ারা খাতুন জানান, শিশুটি জন্ম নেয়ার পর ঠাণ্ডাসহ কিছু শারীরিক সমস্যা দেখা দেয়। এ কারণে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সন্তানকে হাসপাতালের শিশু ওয়ার্ডের স্ক্যানুতে রেখে পাশেই কাপড় ধোয়ার জন্য চলে যান তিনি। ফিরে এসে তার রেখে যাওয়া স্থানে সন্তানকে দেখতে না পেয়ে চিৎকার ও আহাজারি শুরু করেন। পরে আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরও জানান, তার ছেলে চুরি হওয়ার আগে একজন অপরিচিত নারীকে আশপাশে ঘোরাঘুরি করতে দেখেছেন তিনি। তার ধারনা ওই নারী এ ঘটনা ঘটাতে পারে।

হাসপাতালে ভর্তি হওয়া অপর এক শিশুর মা সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের শারমিন খাতুন বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এমন ঘটনা ঘটেছে।

আরেক শিশুর পিতা সদর উপজেলার বাগবাটি গ্রামের আজম সেখ বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের নজরদারী না থাকায় এমন দুঃখজনক ঘটনা ঘটেছে। সন্তানকে নিয়ে আমরাও এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। এমন ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের কঠোর নজরদারী প্রয়োজন বলে তিনি মনে করেন।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আরএমও ফরিদুল ইসলাম এ ব্যাপারে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে তত্ত্বাবধায়ক ডা. মো. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি শুনে পুলিশকে অবগত করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আক্তার বলেন, চুরি হওয়া শিশুটিকে উদ্ধারে জোর চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ২৩ দিনের শিশু চুরি

আপডেট সময় ০৯:১৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১