ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘আইপিএল খেলতে চাইলে জাতীয় দলেই রাখব না’:পাপন

আকাশ স্পোর্টস ডেস্ক:  

সাকিব আল হাসানের মতো অন্য কোনো ক্রিকেটারের কাছে জিম্মি থাকতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে টেস্ট ম্যাচ না খেলে টাকার মোহে সাকিবের আইপিএল খেলার সিদ্ধান্তে রীতিমতো হতাশ বিসিবি।

তাইতো বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে নতুন করে কিছু নীতিমালা যোগ করতে যাচ্ছে বিসিবি। এ ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, এটা একেবারে অস্বীকার করার পথ নেই যে, ক্রিকেটারদের কাছে বোর্ড জিম্মি হয়ে যাচ্ছে কিনা। এর আগেও যে হয়নি এটা তা নয়। তবে এখন একটা ব্যাপারে আমাদের ভাবনা খুবই পরিষ্কার। কাউকে জোর করে কোথাও পাঠাব না। যারা খেলতে চায় না, তারা খেলবে না। এই বার্তাটা সবার জন্য, কেবল সাকিব আল হাসানের জন্য নয়।

তিনি আরও বলেন, এবার চুক্তিতে আরও নতুন কিছু জিনিস যুক্ত হবে। ওখানে পরিষ্কার লেখা থাকবে, কে কোন ফরম্যাট খেলতে চায়। তাদের বলতে হবে এবং এটাও জানাতে হবে, ওই সময়ে তাদের যদি অন্য কোনো খেলা থাকে, তাহলে সেখানে খেলবে নাকি দেশের হয়ে খেলবে। চুক্তিতে সই করলে সেটা মানতে বাধ্য।

সোমবার মিরপুরে বোর্ড মিটিং শেষে বিসিবি সভাপতি বলেন, এতগুলো ম্যাচ হারার পর ক্রিকেটারদের উচিত ছিল পরবর্তী টেস্ট ম্যাচ কীভাবে জিততে হবে সেই চিন্তা করা। অথচ এটা না করে আইপিএলের জন্য টেস্ট ম্যাচ খেলা থেকে ছুটি চাইল। এতে স্পষ্ট যে, আসলে এদের দিয়ে টেস্টে কিছু হবে না।

নতুন চুক্তিতে কী কী শর্ত থাকতে পারে- এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, চুক্তি না হওয়ার আগে আপনাদের সব উত্তর দিতে পারব না, আজকে এটা নিয়ে আমরা আলোচনা করেছি। চুক্তির পর আর কোনো সংশয় থাকার কথা নয়। চুক্তি দেখলে ওরাই জানবে কীভাবে কী হবে। তখন আমার কাছে ছুটিও চাওয়ার কিছু নেই। কেউ যদি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার কথা বলে, তাকে তো আমরা দলেই রাখব না, অসুবিধা কী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘আইপিএল খেলতে চাইলে জাতীয় দলেই রাখব না’:পাপন

আপডেট সময় ১০:৪০:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১