ঢাকা ১২:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জুয়া খেলতে বাধা দেওয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:  

জুয়া খেলতে বাধা দেওয়ায় সিরাজগঞ্জের শাহজাদপুরে স্ত্রীকে আয়েশা খাতুন (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগে তার স্বামীর মোস্তাফার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া পূর্বপাড়া গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সন্ধ্যায় নিহত গৃহবধূর আয়েশার চাচা আফসার আলী বাদী হয়ে স্বামী মোস্তাফাকে একমাত্র আসামি করে থানায় মামলাটি দায়ের করেন। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত মোস্তাফা পলাতক রয়েছেন।

নিহত আয়শার বোন আমেনা খাতুন অভিযোগ করে জানান, জুয়া খেলাসহ বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকতেন বোন জামাই মোস্তফা। এনিয়ে উভয়ের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। সোমবার বিকেলে মোস্তফাকে জুয়া খেলতে বাধা দেওয়ার কারণে তার বোন আয়েশাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে। পরে মরদেহ বাড়ির পেছনেই একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যান পাষণ্ড মোস্তফা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ বলেন, গাছের সঙ্গে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ খান বলেন, গৃহবধূ আয়শাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন দেখে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার পর থেকে অভিযুক্ত মোস্তফা পলাতক রয়েছেন। এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পর পরই তদন্ত শুরু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জুয়া খেলতে বাধা দেওয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আপডেট সময় ০৯:১৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১