ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাইবার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান পলকের

আকাশ আইসিটি ডেস্ক :  

সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতা তৈরি, আইনের কঠোর প্রয়োগ ও সচেতনতা তৈরিতেও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের যথাযথ ভূমিকা পালন করতে হবে বলে জানান প্রতিমন্ত্রী।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) ‘ডিজিটাল নিরাপত্তা’ শীর্ষক অনলাইন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী। তথ্যপ্রযুক্তি বিভাগের ডিজিটাল সিকিউরিটি এজেন্সির উদ্যোগে মাঠ প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের অংশগ্রহণে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে ডিজিটাল নিরাপত্তা এজেন্সির (ডিএসএ) মহাপরিচালক মো. রেজাউল করিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

অনলাইন সেমিনারে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, পর্যাপ্ত সচেতনতা, শিক্ষা না থাকলে মিথ্যা তথ্যে মানুষ আকর্ষিত হয়। এসব বিষয়ে মিথ্যা খবর পরিবেশনকারীরা সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করছে। প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের মাধ্যমে সেগুলো চিহ্নিত করে তাদের বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে। মিথ্যা তথ্য ও গুজব চিহ্নিত করতে ডিজিটাল সিকিউরিটি এজেন্সি থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে।

ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে আইসিটি বিভাগ ‘আসল চিনি’ নামে একটি ক্যাম্পেইন চালু করেছে বলে জানান প্রতিমন্ত্রী।

আগামী প্রজন্মকে সাইবার হুমকি থেকে থেকে রক্ষা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনলাইনের মিথ্যা তথ্য যাচাই করতে একটি ‘ফ্যাক্ট চেকার’ এবং ‘জনতার পোর্টাল’ উন্মোচন করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হলে প্রশাসন, শিক্ষাঙ্গন, বিচার বিভাগ থেকে শুরু করে সব জায়গায় আদর্শ, সচেতন ও যোগ্য সোনার মানুষ গড়ে তুলতে হবে। তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে।

সেমিনারে দেশের সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তারা অনলাইনে অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাইবার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান পলকের

আপডেট সময় ১০:০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১