ঢাকা ১২:২৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় ইস্তাম্বুলের সাবেক মেয়রের মৃত্যু, এরদোগানের শোক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ইস্তাম্বুলের সাবেক মেয়র কাদির তোপবাস। তুরস্কের প্রবীণ এ রাজনীতি শনিবার ৭৬ বছর বয়সে মারা যান।

করোনা শনাক্ত হওয়ার পর গত বছরের ২০ নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন। তিনি আইসিইউতে থেকে চিকিৎসা নেন। পরে তার অবস্থার আরও অবনতি হয়। গত সপ্তাহে তার কিডনির ডায়ালাইসিস করা হয়। অবশেষে মৃত্যুর কাছে হার মানতে হল তাকে। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। খবর আনাদুলো ও ডেইলি সাবাহর।

আজ ঐতিহাসিক ফাতিহ মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযায় অংশ নিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তার সফর সংক্ষিপ্ত করে ইস্তাম্বুলের দিকে রওনা হয়েছেন।

কাদির তোপবাসের মৃত্যুতে গভীর শোকাহত এরদোগান। তিনি এক টুইটে লেখেন, আমি কাদিরের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিনি ইস্তাম্বুল ও তুরস্কের জনগণের জন্য যা করে গেছেন তা অবিস্মরণীয়।

এরদোগানের জাস্টিস অ্যান্ড একে পার্টির মনোনয়নে ২০০৪ সালে ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন কাদির। তিনি তিন মেয়াদে মেয়র পদে জয়ী হন। ২০১৭ সালের তিনি পদত্যাগ করেন। ১৯৯৪ সাল থেকে ‘৯৮ পর্যন্ত ইস্তাম্বুলের মেয়র ছিলেন এরদোগান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

করোনায় ইস্তাম্বুলের সাবেক মেয়রের মৃত্যু, এরদোগানের শোক

আপডেট সময় ০২:১৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১