ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সাত বছরের শিশুকে ‘ধর্ষণ’ করলেন ৬৫ বছরের বৃদ্ধ

আকাশ জাতীয় ডেস্ক:  

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মাসদাইরে চকলেটের প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুল মান্নান (৬৫) নামে এক বৃদ্ধকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার বেলা ১১টায় ফতুল্লা থানার মাসদাইর পতেঙ্গা মাঠ এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেফতার বৃদ্ধ মাসদাইর বেকারি মোড়ের সালাউদ্দীনের বাড়ির ভাড়াটিয়া ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার মৃতমাটি গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী কিশোরীর মা জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাসার গলিতে খেলতে ছিল তার মেয়ে। এসময় আব্দুল মান্নান শিশুটিকে চকলেট কিনে দেওয়ার লোভ দেখায়। পরে তাকে কৌশলে পতেঙ্গার মাঠে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি দেখতে পেয়ে আশপাশের লোকজন এসে তাকে আটক করে। একপর্যায়ে তাকে গণপিটুনী দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়ারা।

এ বিষয়ে ফতুল্লা থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, ভুক্তভোগী শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাত বছরের শিশুকে ‘ধর্ষণ’ করলেন ৬৫ বছরের বৃদ্ধ

আপডেট সময় ০৭:১৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১