ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাংলাদেশে বিনিয়োগ নিরাপত্তায় সরকার বদ্ধপরিকর: বিএসইসি চেয়ারম্যান

আকাশ জাতীয় ডেস্ক: 

বাংলাদেশে এখন খুব সহজে বিনিয়োগ করা যায় এবং বিনিয়োগ ফেরতও পাওয়া যায় বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি বলেছেন, বর্তমান সরকার বিনিয়োগবান্ধব। সরকার বিনিয়োগের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর।

বৃহস্পতিবার আরব আমিরাতের দু্বাইয়ে ইউসিবি স্টক ব্রোকারেজের আয়োজিত চার দিনব্যাপী রোড শোর তৃতীয় দিন ‘স্কুপ অব প্রাইভেট ইক্যুইটি অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই ফাইন্যানশিয়াল সার্ভিস অথরিটির প্রধান নির্বাহী ব্রায়ান স্টায়ারওয়াল্ট। বাংলাদেশ পুঁজিবাজারের বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের শুভেচ্ছাদূত ও বিশ্ব ক্রিকেট তারকা সাকিব আল হাসান সেখানে বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ, একটি উল্লেখযোগ্য যুবশ্রেণি, রাজনৈতিক স্থিতিশীলতা, শক্ত আর্থিক অবস্থাসহ নানা ইতিবাচক দিক রয়েছে। এসবের মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। গত কয়েক বছরে বাংলাদেশে অনেক স্টার্টআপ কোম্পানি গড়ে উঠেছে। যেগুলো এখন মিলিয়ন মিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে বিনিয়োগের জন্য সবাইকে আহ্বান জানান তিনি।

ক্রিকেট তারকা সাকিব আল হাসান বলেন, বাংলাদেশের পুঁজিবাজার এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে আরও এগিয়ে যাবে । এই এগিয়ে যাওয়ার প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য দুবাইবাসীকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান করেন।

বাংলাদেশে বিনিয়োগে দুই পক্ষই উপকৃত হবে উল্লেখ করে সাকিব বলেন, ‘অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে বাংলাদেশের পুঁজিবাজার ভালো করছে। একই সঙ্গে ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। এ জন্য বাংলাদেশ এখন বিনিয়োগের উত্তম জায়গায় পরিণত হয়েছে। দুবাইবাসীকে বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানান টাইগার তারকা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার কামালুজ্জামান, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাহিদ হোসাইন, সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ড. মাহতাবুর রহমান, এনআরবিসি ব্যাংকের পরিচালক আদনান ইমাম, বিএমবিএ সভাপতি মো. ছায়েদুর রহমান, এলআর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্টের চিফ ইনভেস্টমেন্ট অফিসার রিয়াজ ইসলাম, আইল্যান্ড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন, ইউসিবি স্টক অ্যান্ড ব্রোকারেজের সিইও রহমত পাশা, শাহজালাল অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান পরামর্শক মোহাম্মদ ইউনুস প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানি সাংবাদিক আটকের ঘটনায় টোকিও-মস্কো সম্পর্কে বাড়ছে উত্তেজনা

বাংলাদেশে বিনিয়োগ নিরাপত্তায় সরকার বদ্ধপরিকর: বিএসইসি চেয়ারম্যান

আপডেট সময় ০৬:২৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১