ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৩৪ বছরে হার্ভার্ড আইন ম্যাগাজিনের দায়িত্বে প্রথম মুসলিম

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:   

১৩৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো হার্ভার্ড ল ম্যাগাজিন একজন মুসলমানকে পত্রিকাটির সভাপতির দায়িত্বে নিয়োগ দিয়েছে।

মিসরীয় এই মুসলিমের নাম হাসান আল শাহাবী। তিনি যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেছেন।

রয়টার্সের খবরে বলা হয়, পত্রিকাটি হার্ভার্ড ল স্কুলের এক ছাত্র হাসান আল শাহাবীকে ম্যাগাজিনের সভাপতি হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাচীন আইন বিষয়ক জার্নাল।

হার্ভার্ডে আইন ও রাজনীতিতে ইতোপূর্বে যারা কাজ করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি ১৯৯০ সালে এ ম্যাগাজিনের সভাপতির দায়িত্ব গ্রহণকারী আফ্রিকান বংশোদ্ভূত প্রথম রাষ্ট্রপতি ছিলেন।

কে এই আল শাহাবী?

আল শাহাবী ২০১৬ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপর অরিজেন্ট ইউনিভার্সিটিতে ওরিয়েন্টাল স্টাডিজে পিএইচডি অর্জনের জন্য গবেষক হিসেবে যোগদান করেন। তিনি ইসলামিক শরিয়াও অধ্যয়ন করেন।

২৬ বছর বয়সী আল শাহাবী একটি ই-মেইলে রয়টার্সকে বলেন, আমেরিকার জনসাধারণের বিতর্কে আমি যেহেতু অসম্মানিত সমাজ থেকে এসেছি, আমি আশা করি এটি আমার সমাজের কিছুটা অগ্রগতির প্রতিনিধিত্ব করবে।

আল শাহাবী আরও বলেন, তিনি শরণার্থীদের নিয়ে সক্রিয়ভাবে কাজ করছেন এবং ফৌজদারি বিচার ব্যবস্থার সংস্কারে সক্রিয়ভাবে কাজ করবেন।

ভবিষ্যতের জন্য তার পরিকল্পনা অস্পষ্ট। যদিও তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সাথে জনস্বার্থের আইনজীবী হিসেবে কাজ করার ইঙ্গিত দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১৩৪ বছরে হার্ভার্ড আইন ম্যাগাজিনের দায়িত্বে প্রথম মুসলিম

আপডেট সময় ১১:৩৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১