ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুর্নীতির মামলায় ফের আদালতে ইসরায়েলের প্রধানমন্ত্রী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

দুর্নীতির অভিযোগে ফের আদালতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার তাকে আদালতে হাজির করা হলে নিজের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাখ্যান করেন। এর মধ্য দিয়ে সেখানে নির্বাচনের ৬ সপ্তাহ আগে এই বিচার কার্যক্রম নতুন এক উত্তেজনার সৃষ্টি করেছে।

করোনাভাইরাস সংক্রমণের অজুহাতে তার বিরুদ্ধে শুনানি বেশ কয়েক দফা পিছানো হয়েছিল। তারপর সোমবার শুনানি শুরু হয়। এসময় তিনি অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক জবাব দিয়েছেন। এরপরে মামলার সাক্ষ্য ও প্রমাণ যাচাই বাছাই করার কথা।

নেতানিয়াহুর বিরুদ্ধে গত বছর অভিযোগ আনা হয়। তাতে বলা হয়, তিনি যথার্থহীন উপহার নিয়েছেন এবং তার পক্ষে খবর প্রকাশের জন্য মিডিয়া মুঘলদের বাণিজ্যিক সুবিধা দিতে চেয়েছেন। যদি এ অভিযোগে তিনি অভিযুক্ত হন তাহলে তিনিই হবেন এমন প্রথম ইসরায়েলি প্রধানমন্ত্রী। কিন্তু মে মাসে প্রথম আদালতে হাজির হওয়ার আগে ৭১ বছর বয়সী এই নেতা অভিযোগের নিন্দা জানিয়েছেন। বলেছেন, এসব বানোয়াট, হাস্যকর। তিনি দাবি করেছেন তিনি শত্রুতার শিকার।

এদিকে সোমবার জেরুজালেমে আদালতের বাইরে থেকে রিপোর্ট করেন আল জাজিরার সাংবাদিক হ্যারি ফসেট। তিনি বলেন, আদালতের বাইরে এদিন নেতানিয়াহু বিরোধী বিপুল সংখ্যক মানুষ বিক্ষোভ করেছে। এদিন আদালতে তিনটি মামলায় তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের যে অভিযোগ আনা হয়েছে, তার জবাব দেয়ার কথা। এজন্য সপ্তাহে তিনবার আদালতে উপস্থিত হওয়ার প্রয়োজন হতে পারে নেতানিয়াহুর।

অন্যদিকে, ইসরায়েলে দু’বছরেরও কম সময়ের মধ্যে আগামী ২৩ শে মার্চ চতুর্থবারের জন্য নির্বাচন হতে যাচ্ছে। প্রায় ৯ মাস আগে সর্বশেষ যখন আদালতে হাজির হয়েছিলেন নেতানিয়াহু, তখন তিনি ছিলেন নির্বাচনে জয়ী, একজন ফ্রেস মানুষ। তিনি তখন প্রতিদ্বন্দ্বী বেনি গান্টজ-এর সঙ্গে জোট সরকার গঠন করছিলেন। কিন্তু সেই জোট সরকার টেকসই হয়নি। নেতানিয়াহুকে অসৎ আখ্যায়িত করেন গাণ্টজ। এর ফলে ডিসেম্বরেই জোট ভেঙে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দুর্নীতির মামলায় ফের আদালতে ইসরায়েলের প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:৪৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১