ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

টি-টেনে চ্যাম্পিয়ন নর্দার্ন ওয়ারিয়র্স

আকাশ স্পোর্টস ডেস্ক:    

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে পর্দা নামল টি-টেন লিগের। শনিবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ডোয়াইন ব্রাভোর দল দিল্লি বুলসকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নিকোলাস পুরানের দল নর্দার্ন ওয়ারিয়র্স।

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে এদিন টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেটে ৮১ রান করে দিল্লি বুলস। দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন মোহাম্মদ নবী।

নর্দার্ন ওয়ারিয়র্সের স্পিনার মাহিশ ঠিকশানা ২ ওভারে ১৪ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। ১৪ রান দিয়ে ২টি উইকেট নেন ধনঞ্জয়া লক্ষণ। ১৯ রান দিয়ে ২টি উইকেট নেন জুনায়েদ সিদ্দিক।

পরে নর্দার্ন ওয়ারিয়র্স ব্যাটিংয়ে নেমে ৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয় ‍তুলে নেয়। দলের পক্ষে ২২ বলে ২৭ রান করেন ওয়াসিম মাহমুদ। ৯ বলে ১২ করেন অধিনায়ক ‍পুরান। ১২ বলে ১৪ করেন লেন্ডল সিমন্স। ৮ বলে ১৬ করেন রভম্যান পাওয়েল। ম্যাচসেরা হন মাহিশ ঠিকশানা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

টি-টেনে চ্যাম্পিয়ন নর্দার্ন ওয়ারিয়র্স

আপডেট সময় ০৮:১৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১