ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চাল নিয়ে রাজনীতি ও চালবাজি চলছে: কামরুল

ফাইল ফটো

অাকাশ জাতীয় ডেস্ক:

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম জানিয়েছেন, দেশে চালের কোনো সংকট নেই। চাল আমদানি অব্যাহত রয়েছে। উদ্দেশ্যমূলকভাবে চাল নিয়ে রাজনীতি ও চালবাজি চলছে। কৃত্রিম সংকট তৈরি করে চালের মূল্য বাড়াচ্ছে ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, কিছু অসাধু মিল মালিক চালের দাম নিয়ে চালবাজি করছেন। তারা চালের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে চালের দাম বাড়াচ্ছেন। আগামী মঙ্গলবার তিনি মিল মালিকদের সঙ্গে বসছেন। সেই বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও থাকবেন। সেখানে বড় বড় মিল মালিকদের ডাকা হবে। সেখান থেকে চালের অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণের কার্যকরী ব্যবস্থা আসবে বলে মনে করেন মন্ত্রী।

তিনি আরো বলেন, আমাদের চালের কোনো সংকট নেই। বাজারে চালের কৃত্রিম সংকট সৃষ্টি করছেন কিছু ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ইঙ্গিতও দেন মন্ত্রী। আগামী রোববার থেকে আবার ১০ টাকা কেজি দরে আবার চাল দেয়া শুরু হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চাল নিয়ে রাজনীতি ও চালবাজি চলছে: কামরুল

আপডেট সময় ০২:৩৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭