ঢাকা ০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বসুন্ধরা বিটুমিনের বাণিজ্যিক কার্যক্রম শুরু

আকাশ জাতীয় ডেস্ক:  

আনুষ্ঠানিকভাবে বাজারজাত শুরু হলো বহুল প্রত্যাশিত বসুন্ধরা বিটুমিনের। রোববার (০৭ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জের পানগাঁওয়ের বসুন্ধরা বিটুমিন প্লান্ট থেকে ১০ জন স্বনামধন্য ডিলারকে মানসম্মত বিটুমিন সরবরাহ করা হয়।

এই কার্যক্রমের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের ছেলে আহমেদ ওয়ালিদ সোবহান। এর মাধ্যমে দেশের ইতিহাসে প্রথম বেসরকারি খাতের বিটুমিন বাজারজাত শুরু হলো।

বসুন্ধরা বিটুমিনের কর্তাব্যক্তিরা জানান, দেশে বর্তমানে ৫ লাখ টন বিটুমিনের চাহিদা রয়েছে। যার প্রায় পুরোটাই বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। অন্যদিকে বসুন্ধরা বিটুমিন প্ল্যান্টে বছরে ৯ লাখ টন বিটুমিন উৎপাদনের সক্ষমতা রয়েছে। শিগগিরই দেশের চাহিদা পূরণ করে প্রতিবেশী দেশগুলোতে রপ্তানির পরিকল্পনার কথা জানিয়েছেন তারা। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত আন্তর্জাতিক মানের এই বিটুমিন আমদানির চেয়ে তুলনামূলক সাশ্রয়ী দামে পাওয়া যাবে।

প্রকল্প পরিচালক প্রকৌশলী নাফিজ ইমতিয়াজ আলম বলেন, ২০১৭ সালে এই প্রকল্পের কাজ শুরু হয়। আজ সফলভাবে বাণিজ্যিক কার্যক্রমের যাত্রা শুরু করেছে। বিটুমিনের নতুন নতুন পণ্য দেশের জন্য হাজির করবে বসুন্ধরা, যা আগে কখনো দেশে আসেনি। এ জন্য বিশেষায়িত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এতে কারিগরি সহায়তা দিচ্ছে চীনের একটি প্রতিষ্ঠান। বসুন্ধরা গ্রুপ দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখতে চায়। এর জন্য মানসম্মত বিটুমিন উৎপাদন করছে বসুন্ধরা।

প্রকল্প এলাকা ঘুরে দেখা যায়, বসুন্ধরা বিটুমিন প্ল্যান্টে এখন সারি সারি বিটুমিনভর্তি ড্রাম। যেখানে প্রতি ড্রামে ১৫০ কেজি বিটুমিন রয়েছে। হাজার হাজার এসব ড্রাম খুব শিগগিরই চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। বাল্ক এবং ড্রাম দু’ভাবেই এসব বিটুমিন সরবরাহের ব্যবস্থা রয়েছে কর্তৃপক্ষের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে গ্রীষ্মকালীন নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৮৮ প্রতিষ্ঠান বন্ধ

বসুন্ধরা বিটুমিনের বাণিজ্যিক কার্যক্রম শুরু

আপডেট সময় ০২:১৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১