ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২৫ দিন ধরে থানার লকআপে দুটি মুরগি!

আকাশ নিউজ ডেস্ক:

ভারতের তেলেঙ্গনায় ঘটছে এক অদ্ভূত ঘটনা। সেখানে ২৫ দিন ধরে থানার লকআপে আটকে রাখা হয়েছে দুটি মুরগি!

জানা গেছে, কয়েকজন জুয়ারিকে এই মুরগি দুটিসহ আটক করা হয়। এরপর জুয়ারিরা জামিনে ছাড়া পেয়ে চলে গেলেও মুরগি ২টি থানাতেই লকআপে রয়েছে।

তেলঙ্গানার খম্মম জেলায় এই ঘটনা ঘটেছে। সেখানকার মিডিগন্ডা থানার লকআপে বন্দি অবস্থায় আছে ২টি মুরগি। গত ১০ জানুয়ারি পুলিশ জুয়ারিদের সহ ওই মুরগি দুটিকে আটক করে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সংক্রান্তি উপলক্ষ্যে মুরগির লড়াইয়ের খেলা চলছিল। কিন্তু সেখানে বাজি ধরে খেলা চলছিল। পুলিশ ঘটনাস্থলে হানা দিয়ে ১০ জনকে আটক করে। সেই সঙ্গে দুটি মুরগি ও একটি বাইক বাজেয়াপ্ত করে।

পরে সমস্ত বুকি জামিন নিয়ে চলে যায়, কিন্তু তারা কেউ মুরগির দাবি করেনি। এবার প্রমাণ হিসেবে মুরগি রয়ে গেছে থানাতেই। লকআপে তালা বন্ধ করে রাখা হয়েছে মুরগি দুটিকে।

এবার তবে কী হবে? পুলিশ জানিয়েছে, এই কেসের শুনানির পরে তবেই মুরগিগুলোকে ছাড়া যেতে পারে। মুরগিগুলোকে ছাড়ার আদেশ দেয়া হলে মুরগিগুলোকে নিলামে তোলা হবে বলে জানানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, যিনি নিলামে বেশি টাকা দেবেন, তাকেই ওই মুরগির মালিকানা দেয়া হবে।

উল্লেখ্য, ভারতে বর্তমানে বার্ড ফ্লু নিয়ে চিন্তাজনক পরিস্থিতি রয়েছে। এরমধ্যে এই মুরগির লড়াই খেলা কতটা উপযুক্ত কাজ, তা নিয়ে অবশ্য ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২৫ দিন ধরে থানার লকআপে দুটি মুরগি!

আপডেট সময় ১১:২০:০১ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১