ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মিরাজ-তাইজুল-নাঈমের ঘূর্ণিতে ২৫৯ রানে থামল উইন্ডিজ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ফল আসতে হয়তো শেষদিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তবে তার আগে অলরাউন্ডিং পারফর্ম্যান্সের জন্য চট্টগ্রাম টেস্ট স্মরণীয় হয়ে থাকবে মেহেদী হাসান মিরাজের ক্যারিয়ারে।

ব্যাট হাতে অভিষেক টেস্ট সেঞ্চুরিতে বাংলাদেশকে বড় স্কোর এনে দিন তিনি। পরে বল হাতেও জাদু দেখালেন মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৪ উইকেটই গেছে ২৩ বছর বয়সী অলরাউন্ডারের ঝুড়িতে।

আর একটি উইকেট পেলেই সাকিব আল হাসান ও সোহাগ গাজীর পাশে বসতে পারতেন মিরাজ। কিন্তু একই টেস্টে সেঞ্চুরি ও ৫ বা তার বেশি উইকেটের অনন্য কীর্তি গড়া হলো না তার। এর আগে বাংলাদেশের হয়ে এমন মাইলফলকে পা রেখেছেন কেবল সাকিব ও গাজী। তবে এই কীর্তি এক ইনিংসে দু’বার করে দেখিয়েছেন সাকিব। অবশ্য দ্বিতীয় ইনিংসে এমন কীর্তি গড়ার সুযোগ থাকছে মিরাজের সামনে।

কুঁচকির চোটের কারণে তৃতীয় দিনে সাকিবের মাঠে নামা নিয়ে শঙ্কা ছিল। তবে বোলিংয়ে বিশ্বসেরা অলরাউন্ডারের অভাব বুঝতে দিলেন না বাংলাদেশের বাকি তিন স্পিনাররা। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ২৫৯ রানে ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস থামিয়ে দেয় তারা। শেষ ৬ রানে ৫ হারায় সফরকারীরা। এর আগে মিরাজের ১০৩ রানের সুবাদে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৪৩০ রান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে দু-চারটি কথা: সমালোচনা হোক

মিরাজ-তাইজুল-নাঈমের ঘূর্ণিতে ২৫৯ রানে থামল উইন্ডিজ

আপডেট সময় ০৩:৩০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১