ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়েছে সাকিবকে

আকাশ স্পোর্টস ডেস্ক:

স্ক্যান করানোর জন্য শুক্রবার সকালে হাসপাতালে নেয়া হয়েছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে। গতকাল ফিল্ডিং করার সময় কুঁচকিতে চোট পান সাকিব। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে কুঁচকিতে ব্যথা পেয়েছিলেন তিনি। সেই পুরনো সমস্যাটি আবার নতুন করে দেখা দিয়েছে।

গতকাল চা বিরতির পর ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসেন সাকিব। ক্রেইগ ব্র্যাথওয়েটের শট পা দিয়ে ঠেকাতে গিয়ে কুঁচকিতে টান লাগে তার। এরপরও সাকিব খেলা চালিয়ে যান। আরো তিন ওভার বোলিং করেন তিনি। ইনিংসের ১৭তম ওভারের পর তিনি মাঠ ছাড়েন।

যদিও মনে হচ্ছে যে, পুরনো ইনজুরির জায়গায় আবার ব্যথা পেয়েছেন সাকিব। কিন্তু ম্যাচ কর্মকর্তারা বলছেন, এটি সাকিবের নতুন ইনজুরি। এই কারণেই তাকে হাসপাতালে নেয়া হয়েছে পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য।

শুক্রবার ম্যাচের তৃতীয় দিন মাঠে নামেননি সাকিব। তার বদলে মাঠে নামেন ইয়াসির আলী। আইসিসির নিয়ম অনুযায়ী, তখনই সাবস্টিটিউট প্লেয়ার নামতে পারেন যখন কোনো খেলোয়াড় ম্যাচ চলাকালে নতুন ইনজুরিতে আক্রান্ত হন। পুরোনো ইনজুরির কারণে নয়।

গত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। শুক্রবার চলছে তৃতীয় দিনের খেলা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে দু-চারটি কথা: সমালোচনা হোক

পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়েছে সাকিবকে

আপডেট সময় ০২:৩২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১