ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

টেস্টে মিরাজের প্রথম শতক, বাংলাদেশের রানের পাহাড়

আকাশ স্পোর্টস ডেস্ক:  

অনূর্ধ্ব-১৯ যুবদলে স্পিনিং অলরাউন্ডার হিসেবে পরিচিত ছিলেন মেহেদী হাসান মিরাজ। অফ ব্রেকের পাশাপাশি দারুণ ব্যাট করতেন তিনি।

কিন্তু জাতীয় দলে এসে ব্যাটিংয়ে খুব একটা পারফরম্যান্স দেখাতে পারেননি। আজ সেই মিরাজের দুর্দান্ত ব্যাটিং পারফরমে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। প্রথম ইনিংসের সর্বোচ্চ স্কোরার তিনিই। ওয়ারিক্যান-কর্নওয়ালদের অসহায় বানিয়ে সেঞ্চুরি হাঁকালেন মিরাজ।

আর তার শতকে ভর করে প্রথম ইনিংসে ৪৩০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

২০১৮ সালের নভেম্বরের পর টেস্টে অর্ধশতক হাঁকিয়েছিলেন মিরাজ। সর্বশেষ ফিফটিটি জিম্বাবুয়ের বিপক্ষে। ঢাকার শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তার ব্যাটে রান আসে। এর পর ১২ ইনিংসে মিরাজের ব্যাট কথাই বলেই। তার সর্বোচ্চ রান ছিল ৩৮।

আর আজ গুরুত্বপূর্ণ সময়ে উদার হয়ে উঠেছে এ অফ-ব্রেক বোলারের ব্যাট। ওয়ারিক্যান-কর্নওয়ালদের অসহায় বানিয়ে সেঞ্চুরি হাঁকালেন তিনি। ১৬২ বলে এ শতকের ইনিংস খেলেন মিরাজ। ১৩ বাউন্ডারিতে এ শতক সাজিয়েছেন মিরাজ।

মিরাজের এ সেঞ্চুরিতে অবদান রয়েছে টেলএন্ডার তাইজুল ও নাঈম হাসান। ৭২ বল খেলে মিরাজকে রান বাড়িয়ে নিতে সাহায্য করেছেন তাইজুল।

তিনি নিজেও স্কোরবোর্ডে জমা করেছেন গুরুত্বপূর্ণ ১৮ রান। ১১৭ বলে মিরাজ-তাইজুল জুটিতে এসেছে ৪৪ রান।

শ্যানন গ্যাব্রিয়ালের বলে আউট হওয়ার পর মিরাজকে সঙ্গ দেন ২০ বছর বয়সী নাঈম হাসান।

অনভিজ্ঞ নাঈমের সঙ্গে ৬০ রানের জুটি গড়ে ফেললেন তিনি।

এর আগে অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে চমৎকার জুটি গড়েন মিরাজ।

প্রথম দিন লিটনের পর মিরাজের সঙ্গে জুটি গড়েন সাকিব। ১৫০ বলে ৬৮ রান করে কর্নওয়ালের বলে আউট হন সাকিব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে দু-চারটি কথা: সমালোচনা হোক

টেস্টে মিরাজের প্রথম শতক, বাংলাদেশের রানের পাহাড়

আপডেট সময় ০২:২৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১